
জ্যোতিষশাস্ত্রে বুধের গোচরকে অত্যন্ত স্পেশাল হিসেবে গণ্য করা হয়। মিথুন রাশিতে বুধের প্রবেশ কিছু রাশির জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে। কিন্তু, জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে এই গোচরের সময় অন্য একাধিক রাশিকে সতর্কতা মেনে চলতে হবে। বুধের গোচর এই রাশিগুলির জন্য তাদের কমিউনিকেশন স্কিল, অর্থ, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এবার জেনে নেওয়া যাক বুধের গোচরের সময় থেকে কোন কোন রাশিকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
বৃষ রাশি
বুধ আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে (সম্পদ ও বাকশক্তি) গোচর করেছে। যদিও এটি বুধের জন্য একটি বন্ধুত্বপূর্ণ রাশি, তবুও কিছু বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। কথাবার্তা কিছুটা কঠোর বা স্পষ্টভাষী হয়ে উঠতে পারে, যা পরিবারের সদস্য বা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। অবিবেচক বিনিয়োগের ফলে লোকসান হতে পারে। এই সময়ে টাকা ধার দেবেন না, কারণ আপনার টাকা আটকে যেতে পারে।
বৃশ্চিক রাশি
বুধ আপনার রাশি থেকে অষ্টম ঘরে (গোপন অসুস্থতা, দীর্ঘায়ু এবং সংকট) গোচর করেছে। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা আসতে পারে। এই সময়ে আপনার প্রতিপক্ষরা সক্রিয় হয়ে উঠতে পারে, তাই অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন। স্বাস্থ্যের প্রতি অবহেলা মারাত্মক হতে পারে, বিশেষ করে ত্বক বা পেটের সমস্যা। অর্থ নিয়ে কোনো বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।
ধনু রাশি
বুধ আপনার রাশি থেকে সপ্তম ঘরে গোচর করছে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। ছোটখাটো বিষয়ে তর্ক এড়িয়ে চলুন। কারণ এরফলে সম্পর্কের উপর চাপ সৃষ্টি করতে পারে। যদি পার্টনারশিপে থাকেন, তবে আপনার সঙ্গীর সঙ্গে স্বচ্ছতা বজায় রাখুন। কোনও নতুন চুক্তিতে স্বাক্ষর করার আগে সমস্ত নথি সাবধানে পড়ুন।
মীন রাশি
বুধ আপনার রাশির চতুর্থ ঘরে (সুখ, মাতা এবং যানবাহন) অবস্থান করছে। আপনি পারিবারিক আরাম-আয়েশে হ্রাস অনুভব করতে পারেন। আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে, তাই তাঁর বিশেষ যত্ন নিন। অফিসের ক্রমবর্ধমান চাপ মানসিক চাপের কারণ হতে পারে। জমি বা যানবাহন সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।