
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, রাজকুমার বুধ দিশা পরিবর্তন করলে একাধিক রাশির উপর ইতিবাচক প্রভাব পড়ে। আর অগাস্টে বুধ নিজের দিশা বদল করতে চলেছে। এটি সামান্য মার্গ থেকে উত্তর দিকে যেতে চলেছে। এটাকেই বুধের ক্রান্তিবৃত্ত পরিবর্তন বলা হচ্ছে। এই পরিবর্তন হতে চলেছে ৯ অগাস্ট, ২০২৬। ওই দিন রাত ১০টা ৪০ মিনিটে ক্রান্তিবৃত্ত পরিবর্তন করবে বুধ। যার ফলে ৪ রাশি দারুণ সময় কাটবে। এই সময় ব্যবসা বাড়বে। চাকরিতে উন্নতি হবে। সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে।
তাই আর সময় নষ্ট না করে এমনই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
মেষ রাশি
বুধের ক্রান্তিবৃত্ত পরিবর্তন মেষ রাশির জন্য সেরা উপহার নিয়ে আসবে। এই সময় পরিবারে শান্তি ফিরবে। সকলে মিলে মিশে থাকতে পারবেন। পাশাপাশি চাকরিতে হবে উন্নতি। প্রোমোশন হতে পারে। সেই সঙ্গে ব্যবসায় নয়া ডিল পেতে পারেন। এছাড়া এই সময় নেওয়া সিদ্ধান্তের জন্য পরবর্তীতে বিরাট লাভ হবে। ব্যক্তিত্বে নয়া রূপ নেবে।
মিথুন রাশি
বুধের ক্রান্তিবৃত্ত পরিবর্তন মিথুন রাশির জন্য শুভ পরিণাম নিয়ে আসবে। এই সময় ঘরে কোনও শুভ কাজ হবে। খারাপ এবং ভালোর মধ্যে ভারসাম্য বজায় থাকবে। এছাড়া এই সময় কাজের জায়গায় সিনিয়র হয়ে উঠবেন। কাজের দায়িত্ব বাড়বে। হবে প্রোমোশন। সেই সঙ্গে ব্যবসাতে নয়া ডিল পাবেন। বিরাট লাভের মুখ দেখতে পাবেন। টাকার অভাব আর সইতে হবে না।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক এবং জাতিকারাও এই পরিবর্তনে লাভ পাবেন। বড় সমস্যা থেকে বেরিয়ে আসবেন। এই সময় বিনিয়োগ করলে ভাল লাভ হবে। ক্রান্তিবৃত্ত যোগে পরিশ্রম ফল দেবে। কাজের জায়গায় এগিয়ে যাবেন। ব্যবসা বড় হবে। নতুন বিনিয়োগ আসতে পারে ব্যবসায়। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।
বৃশ্চিক রাশি
বুধ গ্রহ নিজের দিশা বদলালে বৃশ্চিক রাশির লোকজনও দারুণ সময় কাটাতে পারবে। কর্মক্ষেত্রে বাধা দূর হবে। কেউ অহেতুক ঝামেলা করতে আসবে না। অফিস রাজনীতিতে এগিয়ে থাকবেন। এছাড়া এই যোগে টাকার অভাব মিটে যাবে। ব্যবসায় বিরাট বড় হবে। নয়া ডিল পেতে পারেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।