Advertisement

Dwidwadash Yog 2026: ৮ অগাস্ট বুধ ও মঙ্গল ৩০ ডিগ্রি কোণে বানাচ্ছে দ্বিদ্বাদশ যোগ, ৪ রাশির ইনকাম বাড়বে

৮ অগাস্ট বুধ ও মঙ্গল মিলে তৈরি করছে দ্বিদ্বাদশ যোগ। যার ফলে ৪ রাশির ইনকাম বাড়বে। টাকার অভাব থাকবে না। এছাড়াও নানা লাভ মিলবে। আসুন জেনে নেওয়া যাক।

দ্বিদ্বাদশ যোগদ্বিদ্বাদশ যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2026,
  • अपडेटेड 1:35 PM IST
  • ৮ অগাস্ট বুধ ও মঙ্গল মিলে তৈরি করছে দ্বিদ্বাদশ যোগ
  • যার ফলে ৪ রাশির ইনকাম বাড়বে
  • টাকার অভাব থাকবে না

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গ্রহের বিশেষ স্থিতি একাধিক যোগ তৈরি করে। এভাবেই বুধ এবং মঙ্গল একে অপরের ৩০ ডিগ্রি কোণে এসে দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ তৈরি করছে। এই যোগ তৈরি হচ্ছে ৮ অগাস্ট ২০২৬। ওই দিন, অর্থাৎ শনিবার দুপুর ২টো ৫৯ মিনিটে তৈরি হচ্ছে যোগটি। আর এই যোগটা কিছু সময়ের জন্যই সক্রিয় থাকবে। যার ফলে ৪ রাশির ভাগ্যের হাল ফিরবে। ধন, সম্পত্তি বাড়বে। উন্নতির রাস্তা খুলে যাবে। সেই সঙ্গে আর্থিক অবস্থাও ফিরবে। বৃদ্ধি পাবে ইনকাম।  

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন তেমনই ৪ রাশি সম্পর্কে। 

মেষ রাশি
মেষ রাশির জাতক এবং জাতিকারা এই বিশেষ যোগে ধন লাভ করবেন। আয়ের নতুন রাস্তা খুলে যাবে আপনাদের সামনে। এই যোগের জন্য আর্থিক স্থিতি ফিরবে। কাজে মন লাগাতে পারবেন। কাজের জায়গায় নাম ডাক হবে। চাকরিতে বড় পদে বসতে পারেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসায় বড় কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। বিরাট কোনও সফলতা ধরা দিতে পারে। 

মিথুন রাশি
এই রাশির জন্যও সময়টা দারুণ কাটবে। আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আয় বাড়বে। নতুন করে খুলে যাবে ইনকামের রাস্তা। এই সময় টাকা বাঁচাতে পারবেন। পাশাপাশি একাধিক বড় ঝামেলা থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, কোনও পুরনো ইচ্ছে এই সময় পূর্ণ হয়ে যেতে পারে। 

সিংহ রাশি
বুধ এবং মঙ্গলের এই দ্বিদ্বাদশ যোগ শুভ সময় নিয়ে আসবে সিংহ রাশির জীবনেও। আপনারা নতুন কাজ শুরু করতে পারবেন। টাকার অভাব দূর হয়ে যাবে। শুধু তাই নয়, নয়া চাকরি পেতে পারেন। কাজের জায়গায় পরিশ্রম এগিয়ে নিয়ে যাবে। বাড়বে ইনকাম। এছাড়া এই সময় সম্পর্ক ঠিক হবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

মীন রাশি
বুধ এবং মঙ্গলের এই যোগ গোল্ডেন টাইম নিয়ে আসবে মীন রাশির জীবনে। এই সময় সাফল্যের নতুন রাস্তা খুলে যাবে। ব্যবসায় উন্নতি হবে। সিনিয়ররা সঙ্গ দেবেন। আটকে থাকা কাজ হয়ে যাবে। আর্থিক স্থিতি ফিরবে। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 
 

Read more!
Advertisement
Advertisement