Advertisement

Budh Margi 2026: ১৩ নভেম্বর মার্গী হবে বুধ, ৪ রাশির ইনকাম বাড়বে, দু'হাতে কামাবেন টাকা

১৩ নভেম্বর বুধ মার্গী হচ্ছে। তাতে ৪ রাশির বিরাট উন্নতি হবে। দুই হাতে টাকা কামানোর সুযোগ মিলতে পারে। বেড়ে যাবে ইনকাম। সেই সঙ্গে আরও নানা উন্নতি হবে। সবটা জেনে নিন।

বুধ মার্গী ২০২৬বুধ মার্গী ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2026,
  • अपडेटेड 2:29 PM IST
  • ১৩ নভেম্বর বুধ মার্গী হচ্ছে
  • ৪ রাশির বিরাট উন্নতি হবে
  • দুই হাতে টাকা কামানোর সুযোগ মিলতে পারে

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ অত্যন্ত শক্তিশালী গ্রহ। এটি বুদ্ধি, যোগাযোগ এবং ব্যবসার কারক। আর চলতি বছরের ২৪ অক্টোবর থেকে বুধ বক্রী অবস্থায় রয়েছে। ১৩ নভেম্বর ২০২৬ বুধ মার্গী হবে। যার প্রভাবে বিরাট বদল আসবে ৪ রাশির জীবনে। বুধ মার্গী হওয়ার ফলে শিক্ষায় উন্নতি হবে। ব্যবসা এগিয়ে যাবে। সেই সঙ্গে আটকে থাকা কাজ হয়ে যাবে। ইনকাম বাড়বে। দুই হাতে টাকা কামানোর সুযোগ মিলবে।

তাই আর সময় নষ্ট নয়, বরং বুধ মার্গী হওয়ার ফলে কোন কোন রাশির চরম উন্নতি হবে, সেগুলি সম্পর্কে জেনে নিন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

মেষ রাশি (Aries)
বিশেষজ্ঞরা মনে করছেন, বুধ মার্গী হওয়ার ফলে আর্থিক দিক থেকে দারুণ সময় কাটাবে মেষ রাশি। এই যোগে কাউকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। বাজেট মেনে চললে ব্যাঙ্কে জমবে টাকা। শুধু তাই নয়, এই যোগে চাকরিতে বিরাট উন্নতির রাস্তা খুলে যাবে। অফিসে সম্মান পাবেন। সেই সঙ্গে বড় হবে ব্যবসা। নতুন করে দোকান খুলতে পারেন। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি হন। 

বৃষ রাশি (Taurus)
নভেম্বরেই মার্গী হচ্ছেন বুধ। তাতে সেরার সেরা সময় কাটাতে পারবে বৃষ রাশি। এই সময় ব্যবসায় বিরাট লাভ হবে। নতুন পার্টনার জুটে যেতে পারে। তিনি ব্যবসায় টাকা ঢালবেন। এই সময় বেড়ে যাবে ইনকাম। নতুন পথে আয় করতে পারেন। এছাড়া জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে।

মিথুন রাশি (Gemini)
বুধ মার্গী হতেই সেরা সময় কাটাতে পারবেন মিথুন রাশির জাতক এবং জাতিকারা। বিরাট উন্নতির যোগ রয়েছে। এই সময় কেরিয়ারে সাফল্য পাবেন। কাজের জায়গায় প্রতিপত্তি বাড়বে। অন্যরা সমীহ করবেন। শুধু তাই নয়, এই সময় দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসা থেকেও বাড়বে ইনকাম। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না।

Advertisement

কর্কট রাশি (Cancer)
বুধ বক্রী দশা থেকে নভেম্বরেই মার্গী হবেন। তাতে জীবনে বিরাট সাফল্য পাবেন কর্কট রাশির জাতক ও জাতিকারা। পড়াশোনায় মন বসবে। বড় কোনও পরীক্ষাও ক্র্যাক হয়ে যেতে পারে। বুধের এই দশায় জীবনের অনেক সমস্যা মিটে যাবে। আয় এক ধাক্কায় অনেকটাই বাড়বে। দুই হাতে কামাবেন টাকা। সেই সঙ্গে কেরিয়ারেও বিরাট উন্নতির যোগ রয়েছে। তাই মাথা গরম করবেন না। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement