Advertisement

Budh Nakshatra Parivartan: আজই ভরণী নক্ষত্রে বুধের এন্ট্রি, চাকরি ও ব্যবসায় বিরাট উন্নতি ৩ রাশির

জ্যোতিষ শাস্ত্র মতে, বুধের গোচরের মতো এর নক্ষত্র পরিবর্তনও খুবই গুরুত্বপূর্ণ। আর অঙ্ক বলছে, ৭ মে, অর্থাৎ আজ বুধ ভরণী নক্ষত্রে প্রবেশ করছে। আর এই নক্ষত্রের অধিপতি হলেন শুক্র। আর শুক্রের সঙ্গে বুধের দারুণ বন্ধুত্ব রয়েছে। তাই এই দুই গ্রহ একসঙ্গে মিলে গেলেই কিছু রাশির জীবনে ভাল সময় আসে। বিশেষত, ব্যবসায় হয় উন্নতি। পাশাপাশি জীবনে সুখ সুবিধার অভাব থাকে না। আর জ্যোতিষ মতে, আজও এর অন্যথা হবে না। বুধ ভরণী নক্ষত্রে প্রবেশের ফলে কেরিয়ার নতুন উচ্চতা ছুঁয়ে ফেলবে। বড় চাকরি হতে পারে।

বুধের নক্ষত্র পরিবর্তনবুধের নক্ষত্র পরিবর্তন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 May 2026,
  • अपडेटेड 9:38 AM IST
  • বুধের গোচরের মতো এর নক্ষত্র পরিবর্তনও খুবই গুরুত্বপূর্ণ
  • আর অঙ্ক বলছে, ৭ মে, অর্থাৎ আজ বুধ ভরণী নক্ষত্রে প্রবেশ করছে
  • এই নক্ষত্রের অধিপতি হলেন শুক্র

জ্যোতিষ শাস্ত্র মতে, বুধের গোচরের মতো এর নক্ষত্র পরিবর্তনও খুবই গুরুত্বপূর্ণ। আর অঙ্ক বলছে, ৭ মে, অর্থাৎ আজ বুধ ভরণী নক্ষত্রে প্রবেশ করছে। আর এই নক্ষত্রের অধিপতি হলেন শুক্র। আর শুক্রের সঙ্গে বুধের দারুণ বন্ধুত্ব রয়েছে। তাই এই দুই গ্রহ একসঙ্গে মিলে গেলেই কিছু রাশির জীবনে ভাল সময় আসে। বিশেষত, ব্যবসায় হয় উন্নতি। পাশাপাশি জীবনে সুখ সুবিধার অভাব থাকে না। আর জ্যোতিষ মতে, আজও এর অন্যথা হবে না। বুধ ভরণী নক্ষত্রে প্রবেশের ফলে কেরিয়ার নতুন উচ্চতা ছুঁয়ে ফেলবে। বড় চাকরি হতে পারে।

তাই আর সময় নষ্ট নয়, বরং গোল্ডেন টাইম শুরু হওয়া এমনই সব রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।

মিথুন রাশি
এই রাশির জাতকদের জন্যও সময়টা ভাল যাবে। আপনাদের কমিউনিকেশন স্কিল বাড়বে। ব্যবসায় বড় ডিল হতে পারে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। এই সময় বিনিয়োগে লাভ মিলবে। বড় রিটার্ন পেতে পারেন। সেই সঙ্গে মিলতে পারে বিরাট চাকরি। তাই মিথুন রাশির জাতক এবং জাতিকারা এই সময়টা ভাল করে কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

কন্যা রাশি
ভরণী নক্ষত্রে প্রবেশ করছে বুধ। যার ফলে আর্থিক অবস্থা বদলে যাবে কন্যা রাশির। আপনাদের অভাব অনটন দূর হয়ে যাবে। হাতে আসবে প্রচুর টাকা। ইনকাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন সুযোগ পাবেন। বড় প্রোজেক্ট আসতে পারে। পুরনো ক্লায়েন্ট আবার প্রোজেক্ট রিনিউ করতে পারেন। এই সময় করা বিনিয়োগ ভবিষ্যতে দারুণ লাভ এনে দেবে। টাকা পয়সা বাড়বে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

ধনু রাশি
এই রাশির জন্যও সময়টা সেরা। শুক্রের প্রভাবে সুখ এবং সুবিধা মিলবে। ব্যবসায় এগিয়ে যাবেন। আর্থিক স্থিতি মজবুত হবে। পার্টনারশিপে ফায়দা হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। নতুন কন্ট্যাক্ট পেতে পারেন। এই সময় জীবনে আসবে সুখ। অনেক ঝামেলা অশান্তি থেকে মুক্তি পেতে পারেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

কারা সাবধান হবেন? 
সব রাশির জন্য বুধের এই নক্ষত্র পরিবর্তন ভাল সময় আনবে না। বরং কিছু কিছু রাশিকে সাবধানে থাকতে হবে। আর সেই তালিকায় রয়েছে মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং ধুন রাশি। আপনারা সবদিকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 
Read more!
Advertisement
Advertisement