Advertisement

Lucky 4 রাশির Golden Time চলবে 68 দিন ধরে, 26 September থেকে কাদের Money Luck শুরু?

তুলা রাশিতে বুধের গোচর শুভ হতে চলেছে। একাধিক রাশির আর্থিক অবস্থান শক্তিশালী হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা। দীর্ঘদিনের অমীমাংসিত কাজও সম্পন্ন হওয়ার আশঙ্কা আছে।

বুধের কেরিয়ার রাশিফলবুধের কেরিয়ার রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Sep 2026,
  • अपडेटेड 10:13 PM IST
  • ২৬ সেপ্টেম্বর বুধ গ্রহের অবস্থান বদল।
  • লাভবান হবে ৪ রাশির জাতক।

আগামী ২৬ সেপ্টেম্বর বুধ গ্রহের অবস্থান বদল। ওই দিন দুপুর ১২টা ৩১ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে বুধকে গ্রহদের রাজকুমার বলা হয়। সাধারণত একটি রাশিতে প্রায় ২৩ থেকে ২৭ দিন অবস্থান করে বুধ। কিন্তু এবার তুলা রাশিতে দীর্ঘসময় ধরে থাকবে এই গ্রহ। ২ ডিসেম্বর তুলা রাশিতে থাকবে বুধ। প্রায় ৬৮ দিন। জ্যোতিষ মতে, বুধের এই দীর্ঘ গোচর ৪ রাশির জাতক ও জাতিকার জন্য গোল্ডেন টাইম। চাকরি এবং ব্যবসায় এগিয়ে যাওয়ার নতুন সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি পরিবার ও ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতকের জন্য সময়টি শুভ হতে পারে।

কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বুধের এই গোচর শুভ ফল দিতে পারে। কেরিয়ারে মনের মতো সাফল্য পাওয়ার যোগ। বিয়ের ইচ্ছাও পূরণ হওয়ার সম্ভাবনা। পরিবার থেকেও কাঙ্ক্ষিত সমর্থন। চাকরিজীবীরা কোনও বড় খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে বিরোধীদের মাত দেবেন। আসতে পারে নতুন সুযোগ। আপনার পরিশ্রম এবং কর্মদক্ষতা প্রশংসিত হতে পারে। এই সময়ে আপনার পরিকল্পনাগুলি সঠিক পথে এগোবে।

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও বুধের গোচর লাভজনক। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজগুলি মনের মতো ভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা অগ্রগতির নতুন সুযোগ পেতে পারেন। আর্থিক লাভেরও সম্ভাবনা। এই সময়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। পরিশ্রমের ভাল ফল পাওয়ার পাশাপাশি পদোন্নতির সম্ভাবনা।  ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তন। কাছের মানুষদের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ আসবে। মনও ভাল থাকবে।

তুলা রাশি: এই রাশিতেই হতে চলেছে বুধের গোচর। এই সময়টি আপনার জন্য খুব শুভ। কেরিয়ারে উন্নতির নতুন পথ খুলে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্সও আরও ভাল হবে। আগের তুলনায় আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার সম্ভাবনা। অর্থলাভের নতুন সুযোগও আসতে পারে। মোটের উপর সময়টি অনুকূল। কোনও পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে সাফল্যের যোগ। আত্মবিশ্বাস বাড়বে। নিজের লক্ষ্ পূরণের দিকে দ্রুত এগিয়ে যেতে পারেন। প্রেমের সম্পর্কও আগের তুলনায় আরও মধুর।

Advertisement

ধনু রাশি: কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ। আপনার চেষ্টায় গতি আসবে। কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার পথ তৈরি হবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা ভাল খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে পারফরম্যান্স ভাল হবে। পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরাও কোনও গুরুত্বপূর্ণ চুক্তি বা পরিকল্পনা থেকে লাভবান হতে পারেন। আর্থিক পরিস্থিতিতে ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত। আইনি বিবাদ থেকেও স্বস্তি পাওয়ার সম্ভাবনা। প্রেমের সম্পর্কে মাধুর্য। কাজের পরিবেশ ইতিবাচক। বিরোধীদের উপর জয়লাভ।

Read more!
Advertisement
Advertisement