Advertisement

Budh Rashi Parivartan 2026: ২৬ সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে কন্যায় এন্ট্রি বুধের, ৪ রাশির চাকরি ও ব্যবসায় সাফল্য

সেপ্টেম্বরের শেষেই বুধ গোচর করছে কন্যা রাশিতে। ২৬ সেপ্টেম্বর বুধ রাশি পরিবর্তন করছে। যার ফলে ৪ রাশির ভাল সময় কাটবে। এই যোগে মিটে যাবে জটিলতা। চাকরি ও ব্যবসায় বিরাট উন্নতির আশা রয়েছে।

বুধের রাশি পরিবর্তনবুধের রাশি পরিবর্তন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2026,
  • अपडेटेड 7:14 PM IST
  • সেপ্টেম্বরের শেষেই বুধ গোচর করছে কন্যা রাশিতে
  • ২৬ সেপ্টেম্বর বুধ রাশি পরিবর্তন করছে
  • চাকরি ও ব্যবসায় বিরাট উন্নতির আশা রয়েছে

বুধ অত্যন্ত শক্তিশালী একটি গ্রহ। এটি বুদ্ধি, বাণী বা বাকশক্তি এবং ব্যবসার কারক গ্রহ। আর ২৬ সেপ্টেম্বর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে গোচর করছে। বুধের এই রাশির পরিবর্তনে দারুণ সময় কাটবে ৪ রাশির। এই সব রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য ফিরবে। কাজের জায়গায় আসবে সাফল্য। সেই সঙ্গে ব্যবসায় উন্নতি হবে। প্রচুর বাড়বে আয়। 

তাই আর সময় নষ্ট নয়, বরং বুধের রাশি পরিবর্তনে কোন কোন রাশির জীবনে সেরা সময় আসবে, সেটা জেনে নিন।  

মিথুন রাশি
বুধের রাশি পরিবর্তনে মিথুন রাশির জন্য সময়টা খুবই ভাল যাবে। আপনাদের কাজের জায়গায় উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। এই সময় বুদ্ধির জোরে অনেক সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন। চাকরিতে এগিয়ে যাবেন। প্রোমোশন হতে পারে। এই সময় ব্যবসাও বড় হবে। প্রচুর বিনিয়োগ আসবে। পরিবারে ভাল সময় কাটাবেন। ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। 

কন্যা রাশি
বুধ রাশি পরিবর্তন করছে। এর ফলে কন্যা রাশির জাতক এবং জাতিকারা সেরা সময়ে প্রবেশ করবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। এই যোগে অর্থভাগ্য ফিরবে। সেই সঙ্গে কেরিয়ারে উন্নতি নিশ্চিত। মাইনে বাড়তে পারে। প্রোমোশন হতে পারে। ব্যবসাও বড় হবে। বড় জায়গায় পৌঁছে যাবেন। তাই চিন্তার সত্যিই কিছু নেই। 

তুলা রাশি
এই রাশির জন্য বুধের তুলা রাশিতে এন্ট্রি খুবই ভাল কাটবে। আয় বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ব্যক্তিত্ব ফুটে উঠবে। বুধের এই রাশির পরিবর্তনে ইনকামও বাড়বে। শুধু তাই নয়, এই সময় ব্যবসা বড় হবে। মিটে যাবে টাকার সমস্যা। লোন থেকে মুক্তি পাবেন। এছাড়া এই যোগে যোগাযোগ বৃদ্ধি পাবে। পরিবারে সকলে সুস্থ থাকবেন। আপনার স্বাস্থ্য নিয়েও ভাবতে হবে না। তাই অহেতুক দুশ্চিন্তা করার কিছু নেই। 

ধনু রাশি
এই রাশির জন্যও বুধের রাশি পরিবর্তন ভাল সময় নিয়ে আসবে। কাজের জায়গায় বিরাট প্রশংসা পাবেন। শুধু তাই নয়, এই যোগে ঝামেলা অশান্তি থেকেও মুক্তি মিলবে। কেরিয়ারে ইতিবাচক পরিবর্তন হতে পারে। এছাড়া আর্থিক হাল ফিরে যাবে। তাই গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement