Advertisement

Budh Shani Kendra Drishti Yog: জুনেই বুধ এবং শনির কেন্দ্র দৃষ্টি যোগে ৪ রাশির কপাল খুলবে, এবার পরিশ্রমের ফল পাবেন

জ্যোতিষ শাস্ত্র মতে, বুদ্ধি এবং ব্যবসার কারক গ্রহ বুধ। আর শনি হল কর্মফল এবং ন্যায়ের কারক গ্রহ। যখন এই দুই গ্রহ ৯০ ডিগ্রি কোণে চলে আসে, তখন কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হয়। আর এমনই একটি যোগ তৈরি হতে চলেছে ১০ জুন। ওই দিন সকাল ১১টা ০৬ মিনিটে তৈরি হবে এই যোগ। এই যোগটি মোটামুটি এক সপ্তাহ সক্রিয় থাকবে। আর তাতে লাভ পাবে ৪ রাশি। এই রাশির জাতক এবং জাতিকারা জীবনে সফল হবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। উন্নতির নতুন রাস্তা খুলে যাবে।

বুধ শনির কেন্দ্র দৃষ্টি যোগবুধ শনির কেন্দ্র দৃষ্টি যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 May 2026,
  • अपडेटेड 3:34 PM IST
  • জ্যোতিষ শাস্ত্র মতে, বুদ্ধি এবং ব্যবসার কারক গ্রহ বুধ
  • শনি হল কর্মফল এবং ন্যায়ের কারক গ্রহ
  • কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হয়

জ্যোতিষ শাস্ত্র মতে, বুদ্ধি এবং ব্যবসার কারক গ্রহ বুধ। আর শনি হল কর্মফল এবং ন্যায়ের কারক গ্রহ। যখন এই দুই গ্রহ ৯০ ডিগ্রি কোণে চলে আসে, তখন কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হয়। আর এমনই একটি যোগ তৈরি হতে চলেছে ১০ জুন। ওই দিন সকাল ১১টা ০৬ মিনিটে তৈরি হবে এই যোগ। এই যোগটি মোটামুটি এক সপ্তাহ সক্রিয় থাকবে। আর তাতে লাভ পাবে ৪ রাশি। এই রাশির জাতক এবং জাতিকারা জীবনে সফল হবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। উন্নতির নতুন রাস্তা খুলে যাবে।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ঠিক কোন ৪ রাশির জন্য এই সময়টা দারুণ কাটবে। 

মেষ রাশি
কেন্দ্র দৃষ্টি যোগে ভাল সময় কাটবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের। আপনাদের বিরাট লাভ হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। কেরিয়ারে নতুন সুযোগ পাবেন। ব্যবসাতে বিনিয়োগের রাস্তা খুলে যাবে। এই সময় নির্ণয় নেওয়ার ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। কাজের জায়গায় বস পাশে থাকবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

কন্যা রাশি
এই রাশির জাতকদের জন্য বুধ এবং শনির এই সংযোগ অনুকূল সময় নিয়ে আসবে। চাকরিতে উন্নতি হবে। বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তিও বাড়বে। আর্থিক স্থিতি ঠিক থাকবে। পুরনো ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন। এই জাতক এবং জাতিকারা মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান।

তুলা রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। মিডিয়া এবং ক্রিয়েটিভ ক্ষেত্রে যাঁরা কাজ করেন, তাঁরা বেশি উন্নতি করবেন। তাঁদের বড় প্রোমোশন হতে পারে। এই সময় কার্যক্ষেত্রে সফল হবেন। বসের প্রিয় পাত্র হয়ে উঠতে পারবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। পারিবারিক সমস্যা এবার মিটে যাবে। তাই অহেতুক স্ট্রেস নিয়ে ব্লাড প্রেশার বাড়াবেন না।

Advertisement

কুম্ভ রাশি
এই রাশির জাতকদের জন্যও সময়টা ভাল কাটবে। জমি কিনতে পারেন। কেরিয়ারে এগিয়ে যেতে পারেন। সামাজিকভাবে প্রতিষ্ঠা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই সময় প্রভাবশালী মানুষজনের সঙ্গ পাবেন। তাঁরা সাহায্য করবেন। এছাড়া পরিবারের মধ্যে চলা জটিলতা দূর হয়ে যাবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

Read more!
Advertisement
Advertisement