Advertisement

Budh Shani Kendra Dristi Yog 2026: কেন্দ্র দৃষ্টি যোগে ১০ জুন থেকে এই ৪ রাশির জীবনে ঘনিয়ে আসতে পারে ঘোর বিপর্যয়

Budh Shani Kendra Dristi Yog 2026: বুধ ও শনির এই বিরল সংযোগের প্রভাব সরাসরি গিয়ে পড়বে ১২টি রাশির ওপরই। তবে এই যোগ কিছু রাশির জন্য সৌভাগ্যের দরজা খুলে দিলেও, বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকার জন্য কিন্তু চরম বিপদের কারণ হয়ে উঠতে পারে। জেনে নিন শনি ও বুধের এই চোখ রাঙানিতে কোন ৪ রাশির জীবনে বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে।

Budh Shani Kendra Dristi Yog 2026: মহাকাশে তৈরি হচ্ছে বিপজ্জনক 'কেন্দ্র দৃষ্টি যোগ'! ১০ জুন থেকে এই ৪ রাশির জীবনে ঘনিয়ে আসতে পারে ঘোর বিপর্যয়Budh Shani Kendra Dristi Yog 2026: মহাকাশে তৈরি হচ্ছে বিপজ্জনক 'কেন্দ্র দৃষ্টি যোগ'! ১০ জুন থেকে এই ৪ রাশির জীবনে ঘনিয়ে আসতে পারে ঘোর বিপর্যয়
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 23 May 2026,
  • अपडेटेड 6:15 PM IST

Budh Shani Kendra Dristi Yog 2026: আগামী ১০ জুন মহাকাশে ঘটতে চলেছে এক বড়সড় মহাজাগতিক রদবদল। ওইদিন বুধ ও শনি গ্রহ একে অপরের সঙ্গে ঠিক ৯০-ডিগ্রি কোণে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী, এই দুই গ্রহের এই বিশেষ অবস্থানের ফলে সৃষ্টি হতে চলেছে একটি অত্যন্ত প্রভাবশালী ‘কেন্দ্র দৃষ্টি যোগ’। বুধ ও শনির এই বিরল সংযোগের প্রভাব সরাসরি গিয়ে পড়বে ১২টি রাশির ওপরই। তবে এই যোগ কিছু রাশির জন্য সৌভাগ্যের দরজা খুলে দিলেও, বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকার জন্য কিন্তু চরম বিপদের কারণ হয়ে উঠতে পারে। জেনে নিন শনি ও বুধের এই চোখ রাঙানিতে কোন ৪ রাশির জীবনে বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে।

মেষ রাশি (Aries): ১০ জুনের এই কেন্দ্র দৃষ্টি যোগ মেষ রাশির জাতকদের জন্য একেবারেই শুভ নয়। চাকরিজীবীরা এই সময় কর্মক্ষেত্রে নানা জটিলতা ও সমস্যার মুখে পড়তে পারেন। সহকর্মীদের সঙ্গে বিবাদ বা কাজের চাপ মানসিক কষ্টের কারণ হবে। ব্যবসায়ীদের জন্য সময়টা ভালো নয়, যে কোনও বড় আর্থিক লেনদেনে বড়সড় লোকসানের আশঙ্কা রয়েছে। শুধু কর্মক্ষেত্রই নয়, এই সময় পারিবারিক সম্পর্কেও ফাটল ধরতে পারে। বিশেষ করে বাবার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার প্রবল যোগ রয়েছে। বিবাহিত ব্যক্তিরা জীবনসঙ্গীর সঙ্গে তীব্র মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন, তাই মেজাজ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

কর্কট রাশি (Cancer): কর্কট রাশির জাতকদের ওপর বুধের কুপ্রভাব পড়তে পারে। যদি আপনার কোনও ব্যবসা থাকে, তবে এই সময় চরম মন্দার মুখোমুখি হতে প্রস্তুত থাকুন। চাকরিজীবীদেরও অফিসে দিনকাল খুব একটা ভালো কাটবে না। পারিবারিক জীবনেও অশান্তির মেঘ ঘনিয়ে আসতে পারে। বিশেষ করে জমি-জায়গা নিয়ে নিজের ভাইয়ের সঙ্গে বড়সড় বিবাদ বা আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যাঁরা সম্পত্তি কেনাবেচা বা রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের এই সময়ে যে কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে।

Advertisement

সিংহ রাশি (Leo): বুধ ও শনির এই অশুভ সংযোগ সিংহ রাশির জাতকদের পকেটে টান ফেলতে পারে। এই সময়ে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি। বিশেষ করে যাঁরা জমি-সংক্রান্ত বা প্রোমোটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, তাঁদের প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে সাবধানে। অসতর্ক হলেই বড় লোকসান নিশ্চিত। ব্যবসায় আশানুরূপ মুনাফা বা লাভ না হওয়ায় মানসিক চাপ ও দুশ্চিন্তা বহুগুণ বেড়ে যাবে। এছাড়া, যাঁরা লোহা বা স্ক্র্যাপের ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের এই সময়টায় বাড়তি হুঁশিয়ার থাকা প্রয়োজন।

বৃশ্চিক রাশি (Scorpio): বৃশ্চিক রাশির জাতকদের জন্যও এই কেন্দ্র দৃষ্টি যোগ অত্যন্ত অশুভ বার্তা নিয়ে আসছে। শনি ও বুধের এই সংযোগের জেরে ব্যবসার গ্রাফ একধাক্কায় অনেকটাই নেমে যেতে পারে, ফলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা থাকছে। শুধু তাই নয়, এর জেরে পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি ও মতবিরোধ চরমে উঠবে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা আদিপুরুষের জমি-বাড়ি সংক্রান্ত কোনও বিষয়ে আপনার হাত থেকে বড় সুযোগ বা সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement