Advertisement

Labh Drishti Yog 2026: ১৩ অগাস্ট বুধ ও শুক্রের লাভ দৃষ্টি যোগ, ৪ রাশির চাকরিতে প্রোমোশন, ব্যবসায় বাম্পার উন্নতি

১৩ অগাস্ট তৈরি হয়ে যাচ্ছে লাভ দৃষ্টি যোগ। তাতে ৪ রাশির জীবনে উন্নতি হবে। টাকার অভাব মিটে যাবে। চাকরিতে বিরাট উন্নতি হবে। সেই সঙ্গে ব্যবসা বাড়বে।

লাভ দৃষ্টি যোগলাভ দৃষ্টি যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2026,
  • अपडेटेड 2:33 PM IST
  • ১৩ অগাস্ট তৈরি হয়ে যাচ্ছে লাভ দৃষ্টি যোগ
  • ৪ রাশির জীবনে উন্নতি হবে
  • টাকার অভাব মিটে যাবে

জ্যোতিষ মতে, বুধ হল বুদ্ধি, ব্যবসা এবং বাণীর কারক। আর শুক্র গ্রহ হল প্রেম, সুখ এবং ধনের কারক। এই দুই শুভ গ্রহ ৬০ ডিগ্রিতে এসে শক্তিশালী যোগ তৈরি করছে। এটি তৈরি হচ্ছে ১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাত ৯টা ৪৯ মিনিটে। আর এই শুভ যোগকে জ্যোতিষ বিশেষজ্ঞরা লাভ দৃষ্টি যোগ বলে ডাকছেন। এই যোগটা কিছু ঘণ্টার জন্য সক্রিয় হবে। তবে এই কয়েক ঘণ্টা সময়ের মধ্যেই ৪ রাশির জাতকের জীবনে সুখ এবং বৈভব নিয়ে আসবে। পাশাপাশি ব্যবসা এবং চাকরিতে বিরাট উন্নতি নিয়ে আসবে। মিটে যাবে টাকার অভাব। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৪ রাশির জন্য় সময়টা দারুণ কাটবে। 

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সময়টা দারুণ কাটবে। চাকরিতে বিরাট পদ পাবেন। নয়া দায়িত্ব আসবে আপনাদের কাঁধে। এছাড়া এই সময় ব্যবসায় সিদ্ধান্ত নিতে পারবেন। যার জন্য বিরাট লাভ হবে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা পেয়ে যাবেন। মিটে যাবে অর্থকষ্ট। এই সময় জীবনে সুখ আসবে। প্রেমের লাইফে এগিয়ে যাবেন। 

মিথুন রাশি
বুধ ও শুক্র মিলে লাভ দৃষ্টি যোগ তৈরি করছে। যার ফলে অত্যন্ত ভাল সময় কাটাবে মিথুন রাশির জাতক এবং জাতিকারা। এই সময় চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। মাইনে বাড়তে পারে। সেই সঙ্গে ব্যবসাতে বাম্পার লাভ হবে। নয়া বিনিয়োগ আসতে পারে ব্যবসাতে। এছাড়া লাভ লাইফ সেট হয়ে যাবে।

সিংহ রাশি
বুধ ও শুক্রের এই যোগ শুভ ফল দেবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। আপনাদের কথা অন্যদের আকর্ষণ করবে। এছাড়া এই সময় ব্যবসায় উন্নতি হবে নিশ্চিত। চাকরিতে বিরাট প্রোমোশন সম্ভাবনা রয়েছে। বাড়তে পারে বেতন। সেই সঙ্গে আটকে থাকা কাজ হয়ে যাবে। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

তুলা রাশি
লাভ দৃষ্টি যোগ হচ্ছে অ্যাক্টিভ। যার ফলে তুলা রাশিও ভাগ্যের সঙ্গ পাবে। জীবনে নতুন দিশা পাওয়া যাবে। সেই সঙ্গে প্রেমের জীবনে মিলবে সফলতা। এছাড়া ব্যবসায় বড় লাভ হবে। কাজের জায়গায় বাড়বে সম্মান। টাকার অভাব থাকবে না। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

 

Read more!
Advertisement
Advertisement