
২৪ জুলাই বুধ এবং শুক্র একে অপরের ৬০ ডিগ্রি কোণে আসতে চলেছে। এর ফলে তৈরি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাভ দৃষ্টি যোগ। যার ফলে দারুণ সময় কাটাবে ৪ রাশির।
আসলে ২৪ জুলাই শুক্রবার রাত ৯টা ৩৯ মিনিটে এই যোগ তৈরি হচ্ছে। যার ফলে ব্যবসায় ও চাকরিতে বিরাট উন্নতি হবে। সেই সঙ্গে প্রেমের সম্পর্কেও বাধা দূর হয়ে যাবে ৪ রাশির। টাকার অভাব হয়ে যাবে শেষ। ইনকাম বাড়বে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৪ রাশির জন্য সময়টা দারুণ কাটবে।
মিথুন রাশি
মিথুন রাশির জন্য শুক্র এবং বুধের গ্রহ গোচর অত্যন্ত শক্তিশালী যোগ তৈরি করবে। পরিবারের সঙ্গে ঠিক ঠাক সময় কাটাবেন। ঘরে সুখ ও শান্তি আসবে। পুরনো ঝামেলা অশান্তি মিটে যাবে। পাশাপাশি এই সময় কেরিয়ারে হবে বিরাট উন্নতি। নতুন চাকরি পেতে পারেন। পাশাপাশি ব্যবসায় বিরাট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। মিলবে নতুন প্রোজেক্ট। তাই চিন্তার কোনও কারণ নেই।
সিংহ রাশি
এই রাশির জন্য বুধ ও শুক্রর লাভ দৃষ্টি যোগ দারুণ পরিণাম নিয়ে আসবে। আপনাদের প্রতি আকর্ষণ বাড়বে। এই জাতক এবং জাতিকাদের লাভ লাইফ শুধরে যাবে। পাশাপাশি জীবনে ধরা দেবে সাফল্য। এই সময় আমদানি বাড়বে। চাকরিতে প্রোমোশন হওয়ার সম্ভাবনাও প্রবল। এছাড়া ব্যবসাতে বিরাট ডিল পেতে পারেন। তাই আপনারাও সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
তুলা রাশি
এই রাশির জন্যও ২৭ জুলাই থেকে সেরা সময় আসবে। আপনাদের ব্যবসায় এবার নতুন বিনিয়োগ এন্ট্রি নিতে হবে। এছাড়া এই সময় বিরাট লাভ হবে।
এই যোগে টাকার অভাব মিটে যাবে। চাকরিতে উন্নতি হবে। জীবনসঙ্গী পাশে থাকবেন। এই সময় পরিবারেও সেরা সময় আসবে। সকলেই আপনার পাশে থাকবেন। এছাড়া প্রেমের সম্পর্কও এগিয়ে যাবে দ্রুত গতিতে।
কুম্ভ রাশি
এই সময় ভাগ্য খুলে যাবে কুম্ভ রাশির। ব্যবসা বাড়বে। লাভ হবে চরম। পাশাপাশি কেরিয়ারে উন্নতির যোগও রয়েছে। টাকার অভাব দূর হয়ে যাবে। শুধু তাই নয়, এই সময় বিবাহিত জীবনে সুখ-স্বাচ্ছন্দ আসবে। জীবনসঙ্গীর থেকে দূরত্ব মিটে যাবে। তাই চিন্তার কিছু নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।