
বৈদিক জ্যোতিষ অনুযায়ী, অত্যন্ত শুভ একটি যুতি তৈরি হতে চলেছে ২৬ সেপ্টেম্বর। ওই দিন বুধ প্রবেশ করছে তুলা রাশিতে। যেখানে আগে থেকেই বসে রয়েছে শুক্র। যার ফলে তৈরি হচ্ছে বুধ ও শুক্রের বিশেষ যুতি। এই যুতিতে অত্যন্ত শুভ সময় আসবে ৪ রাশির জীবনে। সুখ, ধনসম্পত্তি, ঐশ্বর্য মিলবে। ঝামেলা ও অশান্তি থেকে পাবেন মুক্তি। সেই সঙ্গে জীবনে বিরাট উন্নতির সম্ভাবনা প্রবল। গোল্ডেন টাইম শুরুর অপেক্ষা।
তাই ঝটপট সেই ৫ রাশি সম্পর্কে জেনে নিন, যারা বুধ ও শুক্রের বিশেষ যুতিতে সেরার সেরা সময় কাটাবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কোনও কথা নেই।
তুলা রাশি
এই রাশিতেই তৈরি হচ্ছে বিশেষ যোগ। তাই তুলা রাশির জাতক এবং জাতিকারা সূর্য এবং বুধের যুতিতে অত্যন্ত ভাল সময় কাটাবেন। টাকার সমস্যা থাকবে না। প্রচুর ইনকাম হবে। ব্যবসা বাড়বে। চাকরিতে আসবে সফলতা। বসের কাছের পাত্র হয়ে উঠবেন। তিনি প্রোমোশন দিতেও পারেন। তাই এখন থেকেই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা দারুণ সময় কাটাবেন। এই সময় মান ও সম্মান বাড়বে। ব্যবসা বড় হবে। এই যোগে বিজনেসে নতুন প্রোজেক্ট পাবেন। যার ফলে লাভ এক ধাক্কায় অনেকটাই বাড়বে। এছাড়া গোল্ডেন টাইম শুরু হবে চাকরিতে। মাইনে বাড়বে। মিটে যাবে অনেক ঝামেলা ও অশান্তি। পরিবারে সুসময় আসবে। তাই আর দুশ্চিন্তা করবেন না।
বৃষ রাশি
এই রাশির জন্যও সময়টা অসাধারণ। বুধ ও শুক্রের যুতিতে ধনসম্পত্তি বাড়বে। প্রচুর টাকা পাবেন। শুধু তাই নয়, এই সময় ঝমেলা ও অশান্তি থেকে মুক্তি পেতে পারেন। পরিবারে সকলেই ভাল থাকবেন। সুস্থ থাকবে শরীর। চাকরিতে এবার বিরাট উন্নতি হবে। প্রোমোশন মিলতে পারে। সেই সঙ্গে ব্যবসাও বড় হবে। প্রচুর টাকা পাবেন।
মকর রাশি
বুধ ও শুক্র মিলে অত্যন্ত শক্তিশালী একটি যুতি তৈরি করছে। এর সেরা প্রভাব কাটাবে মকর রাশি। এই যোগে টাকা নিয়ে চিন্তা হবে শেষ। ব্যাঙ্কে ক্রেডিট হবে প্রচুর টাকা। সেই সঙ্গে ব্যবসায় আসবে গোল্ডেন টাইম। নতুন ডিল পেতে পারেন। এছাড়া চাকরিতেও এগিয়ে যাবেন। জীবনে ধরা দেবে সুখ। অনেক দিন পর মন খুলে বাঁচতে পারবেন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।