Advertisement

Budh Vakri 2026: ২৬ অক্টোবর ২৬ ডিগ্রি কোণে বক্রী হচ্ছে বুধ, ৪ রাশির চাকরিতে সাফল্য, ব্যবসা বাড়বে

২৬ অক্টোবর বুধ বক্রী হচ্ছে। যার ফলে পুজোর পরই ভাল সময় শুরু হয়ে যাবে ৪ রাশির। বিরাট উন্নতি হবে চাকরিতে। ব্যবসাও হবে বড়। অনেক সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন।

বুধ বক্রী ২০২৬বুধ বক্রী ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2026,
  • अपडेटेड 9:25 AM IST
  • ২৬ অক্টোবর বুধ বক্রী হচ্ছে
  • যার ফলে পুজোর পরই ভাল সময় শুরু হয়ে যাবে ৪ রাশির
  • বিরাট উন্নতি হবে চাকরিতে

বৈদিক জ্যোতিষ অনুযায়ী, বুধ অত্যন্ত শক্তিশালী গ্রহ। এটি যোগাযোগ, কমিনিউকেশন স্কিল, ব্যবসা, গণনা ও কর্মজীবনের কারক। আর হিসেব বলছে, ২৬ অক্টোবর প্রায় ২৬ ডিগ্রি কোণে তুলা রাশিতে বক্রী হবে বুধ। যার ফলে দুর্গাপুজোর পর দারুণ সময় কাটাবে ৪ রাশি। যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যবসা হবে বড়। চাকরিতে মিলবে সাফল্য। এছাড়া আর্থিক সমস্যা মিটে যাবে। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ঠিক কোন ৪ রাশির জন্য সেরা সময় আনবে বুধ বক্রী। 

মেষ রাশি
অক্টোবরেই বুধ বক্রী হতে চলেছে। এর প্রভাবে দারুণ সময় কাটাবে মেষ রাশি। বিরাট উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। এই সময় পার্টনারশিপে এগিয়ে যাবেন। ব্যবসা বড় হবে। চাকরিতে সমস্যা মিটবে। নতুন কাজ পেতে পারেন। সেই সঙ্গে আয় বাড়বে। আর্থিক উন্নতি হবে। 

বুধের এই বক্রী দশায় পরিবারেও আসবে সুসময়। ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। সামাজিক জীবনে মিলবে সম্মান। বড় দায়িত্বও পেতে পারেন। তাই অক্টোবর থেকে ভাল সময় কাটানোর জন্য তৈরি থাকুন। 

কর্কট রাশি
এই রাশির জন্যও অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে বুধ বক্রী। এই সময় কমিউনিকেশন স্কিল বাড়বে। যার জন্য বড় পদ পেতে পারেন। শুধু তাই নয়, কাজের জায়গায় নতুন দায়িত্ব মিলবে। নয়া চাকরি হতে পারে। বিরাট টাকার অফার মিলতে পারে। এই সময় ব্যবসা বড় হবে। নতুন ডিল পাবেন। এছাড়া অনেক দিন ধরে আটকে থাকা কাজও এই সময় হয়ে যাবে। নতুন করে সম্পর্ক গড়ে উঠবে। পরিবারে আসবে সুসময়। সকলেই ভাল ব্যবহার করবেন। তাই এই দিক থেকেও চিন্তা নেই। 

কন্যা রাশি
এই রাশির অধিপতি হল বুধ। তাই বুধ বক্রী হলে অত্যন্ত শুভ সময় কাটাবে কন্যা রাশি। চাকরিতে নতুন পদে যাবেন। বাড়তে পারে মাইনে। ব্যবসাও বড় হবে। নতুন করে বিনিয়োগ আসতে পারে। এই সময় যোগাযোগ বাড়বে। যার জন্য নতুন প্রোজেক্ট পেতে পারেন। এছাড়া টাকা নিয়ে এবার চিন্তা শেষ। এই সময় ঝামেলা অশান্তি মিটতে পারে। 

Advertisement

কুম্ভ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা বুধের বক্রী দশার জন্য সেরা সময় কাটাতে পারবেন। নতুন কোনও প্রোজেক্ট পেতে পারেন ব্যবসায়। লাভের মার্জিন আগের থেকে বাড়বে। সেই সঙ্গে আয়ের নতুন পথ খুঁজে পাবেন। এই সময় চাকরিতেও মাইনে বাড়বে। মিটে যাবে বেশ কিছু সমস্যা। পরিবারে সুসময় আসবে। তাই চিন্তার কিছু নেই। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement