
১৬ মে পালিত হবে শনি জয়ন্তী। এই বিশেষ দিনে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে, যা জ্যোতিষ মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য ও বুধের বৃষ রাশিতে সংযোগের ফলে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। ১৫ মে সূর্য ও বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে। এর ফলেই বুধাদিত্য যোগ সক্রিয় হবে। পাশাপাশি তৈরি হবে কেদার যোগ। এই দুই মহাযোগ একসঙ্গে তৈরি হওয়ায় কিছু রাশির জাতকরা অর্থ, কর্মজীবন ও সম্মান পাবেন। জ্যোতিষ মতে, এই বিরল সংযোগ পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল করে তুলবে।
বৃষ রাশি: বৃষ রাশিতেই তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এর প্রভাবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। প্রভাব ও সম্মান বাড়তে পারে। দীর্ঘদিনের শারীরিক সমস্যা থেকে রেহাই মিলবে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির অধিপতি শনি। ফলত এই রাশির জন্য বিশেষ ভাবে শুভ এই শনি জয়ন্তীর সময়টা। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে ধীরে ধীরে মুক্তি মিলবে।
বৃশ্চিক রাশি: শুভ সময়ে বৃশ্চিক রাশির জাতকদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন হবে। নতুন চাকরির অফার আসবে। আত্মবিশ্বাস বাড়বে। উচ্চশিক্ষা বা কাজের সূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসবে।
তুলা রাশি: কেদার যোগ তুলা রাশির জাতকদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। সঞ্চয় বাড়বে এবং পুরনো বিনিয়োগ থেকেও লাভবান হতে পারেন। আটকে থাকা কাজ গতি পাবে। মানসিক চাপ কমবে।
সিংহ রাশি: শনি জয়ন্তীতে শুভ যোগ সিংহ রাশির জাতকদের কর্মজীবনে বড় সাফল্য এনে দিতে পারে। নতুন ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হবে। পেশাগত ক্ষেত্রে উন্নতির বড় সুযোগ আসবে। নেতৃত্বের জন্য প্রশংসিত হবেন। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে।