Advertisement

Budhaditya Rajyog 2026: বিয়ের যোগ, কেরিয়ারে বিশাল উন্নতি, বুধাদিত্য রাজযোগে কোন কোন রাশি ভাগ্য চমকাবে?

এপ্রিল মাসে মালামাল হতে চলেছে ৫ রাশি। বুধাদিত্য রাজযোগের ফলে এই রাশির জাতকদের কেরিয়ারে বিশাল উন্নতি হতে চলেছে। বিয়ের যোগও রয়েছে অবিবাহিতদের। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

লাকি এই ৫ রাশিলাকি এই ৫ রাশি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 4:32 PM IST
  • বুধাদিত্য রাজযোগের ফলে ৫ রাশির ভাগ্য চমকাবে
  • কেরিয়ারে বিশাল উন্নতি হতে চলেছে
  • বিয়ের যোগও রয়েছে অবিবাহিতদের

১১ এপ্রিল বুধ মীন রাশিতে প্রবেশ করবে। এর ফলে বুধাদিত্য যোগ তৈরি হবে মীন রাশিতে। তবে এই যোগ ৪ দিনের বেশি স্থায়ী হবে না। কারণ ১৪ এপ্রিল সূর্য মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। নানা দিক থেকে ভাগ্য খুলবে ৫ রাশির জাতকদের। 

মিথুন রাশি: এপ্রিল লাকি মাস হতে চলেছে মিথুন রাশির জাতকদের জন্য। পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাবেন। ব্যবসায়ীরাও বড় সাফল্য পেতে চলেছেন এই রাশির জাতকরা। মাসের শুরুতেই প্রোমোশন পেতে পারেন। অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে। দাম্পত্য জীবন সুখের হবে এদের।

সিংহ রাশি: স্বপ্নপূরণের মাস হতে চলেছে সিংহ রাশির জাতকদের জন্য। ঘরে-বাইরে সম্মান লাভ করবেন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতার কারণে প্রশংসা পাবেন। আইনি লড়াইয়ের ফল পক্ষে থাকবে। 

তুলা রাশি: ভাগ্য সহায় হবে তুলা রাশির জাতকদের জন্য। যে কোনও কাজ সম্পন্ন করা সহজ হবে। কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়রদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করা যাবে। ব্যবসায় কাঙ্খিত সাফল্য লাভ হবে।

ধনু রাশি: এপ্রিল লাকি মাস হবে ধনু রাশির জাতকদের জন্য। কর্মসূত্রে বিদেশ সফর হতে পারে। পরিবারের সঙ্গে ভাল এবং একান্তে সময় কাটাতে পারবেন এই রাশির জাতকরা। আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকবে। কেরিয়ারে বড় উন্নতির সুযোগ রয়েছে।

মেষ রাশি: ঈর্ষণীয় সাফল্য লাভ করবেন মেষ রাশির জাতকরা। কাঙ্খিত সাফল্য পাবেন। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। আর্থিক ভাবেও ভাল অবস্থানে থাকবেন মেষ রাশির জাতকরা। নতুন চাকরি পাওয়ার যোগ আছে।

 

Read more!
Advertisement
Advertisement