Advertisement

Budhaditya Rajyog: পুরোপুরি অ্যাক্টিভ মেজাজে সূর্য-বুধের জুটি, ৭ সেপ্টেম্বরের মধ্যে ৩ রাশিতে টাকার বৃষ্টি

Surya Budh Yuti: মাত্র দিন ২ আগে সিংহ রাশিতে গোচর করেছে বুধ। আগেই সেখানে ছিল সূর্য। এই বুধ ও সূর্যের প্রভাব ৩টি রাশির ভাগ্য বদলে দিতে চলেছে।

পুরোপুরি অ্যাক্টিভ মেজাজে সূর্য-বুধের জুটিপুরোপুরি অ্যাক্টিভ মেজাজে সূর্য-বুধের জুটি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2026,
  • अपडेटेड 10:31 AM IST
  • জ্যোতিষশাস্ত্রে গ্রহরাজ সূর্য এবং বুদ্ধি, ব্যবসার কারক বুধের সংযোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
  • সূর্য ও বুধের এই মহাযোগ অত্যন্ত শক্তিশালী বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করেছে।
  • কোন তিনটি রাশির ভাগ্য এই রাজযোগের প্রভাবে সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে।

জ্যোতিষশাস্ত্রে গ্রহরাজ সূর্য এবং বুদ্ধি, ব্যবসার কারক বুধের সংযোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যখন এই দুই নক্ষত্র ও গ্রহ একই রাশিতে মিলিত হয়, তখন বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়।

আগের সপ্তাহে শনিবার ২২ অগাস্ট বুধ তার গতিপথ পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করেছে। সুবিধাজনক বিষয় হল, গ্রহরাজ সূর্য ইতিমধ্যেই নিজের রাশি সিংহতে অবস্থান করছিল। ফলে সূর্য ও বুধের এই মহাযোগ অত্যন্ত শক্তিশালী বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করেছে। 

জ্যোতিষীরা বলছেন, এই বুধাদিত্য রাজযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে সক্রিয় থাকবে। এই রাজযোগের প্রভাবে কর্মজীবনে উন্নতি, সম্মান এবং আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার জেনে নেওয়া যাক, কোন তিনটি রাশির ভাগ্য এই রাজযোগের প্রভাবে সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে।

মেষ রাশি:

এই শুভ যোগটি মেষ রাশিরপঞ্চম ঘরে (শিক্ষা, বুদ্ধি এবং সন্তানের ঘর) ঘটছে। শেয়ার বাজার, ফটকাবাজি বা পুরনোও কোনও বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য আর্থিক লাভ হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা বড় ধরনের সাফল্য অর্জন করতে পারেন। যারা চাকরিতে আছেন, তাঁদের পদোন্নতি হতে পারে।

সিংহ রাশি:

এই রাজযোগটি সিংহ রাশির (প্রথম ঘরে) গঠিত হচ্ছে। যা আপনার জন্য সবচেয়ে সরাসরি সুবিধা বয়ে আনবে। সমাজে এবং কর্মক্ষেত্রে  আধিপত্য বৃদ্ধি পাবে। আপনার কথা ও সিদ্ধান্ত প্রশংসা পাবে। সরকারি কর্মকর্তা বা উচ্চপদস্থদের সমর্থনে বড় বড় প্রজেক্ট হাতে আসবে। নতুন ব্যবসায়িক চুক্তি থেকে প্রচুর লাভ হবে।

তুলা রাশি:

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই রাজযোগটি একাদশ ঘরে, অর্থাৎ আয় ও লাভের ঘরে গঠিত হবে। আয়ের নতুন উৎস খুলে যাবে। যা আপনার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রজেক্টগুলো হঠাৎ গতি পাবে। ব্যবসায়িক সফর লাভদায়ক প্রমাণিত হতে চলেছে।
 

 

Read more!
Advertisement
Advertisement