
জ্যোতিষ মতে, সূর্য হল তেজ, নেতৃত্ব, আত্মবিশ্বাস, ক্ষমতা ও আত্মার কারক। আর বুধ হল বুদ্ধি, যুক্তি, ব্যবসা এবং শিক্ষার কারক। আর তাৎপর্যপূর্ণভাবে, ১৭ সেপ্টেম্বরে সূর্য প্রবেশ করছে কন্যা রাশিতে। যার ফলে সেই দিন তৈরি হচ্ছে শক্তিশালী বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগে ৪ রাশির বিরাট উন্নতি হবে। টাকার অভাব মিটবে। কেরিয়ারে আসবে সাফল্য। ইনকাম বাড়বে। ব্যবসায় লাভ হবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং কোন ৪ রাশি এই যোগে ভাল সময় কাটাবে, সেটা জেনে নিন।
কন্য রাশি
এই রাশিতে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। যার ফলে দারুণ সময় কাটবে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের। আপনাদের জীবনে টাকার অভাব মিটে যাবে। চাকরিতে বিরাট উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। অফিসে বস এই সময় পাশে থাকবেন। সেই সঙ্গে অন্যান্যরাও সাহায্য করবেন। এই যোগে ব্যবসাতেও এগিয়ে যাবেন। প্রচুর লাভ হবে। তাই অহেতুক চিন্তা করবেন না।
বৃষ রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল যাবে। গোল্ডেন টাইম কাটানো শুধুই সময়ের অপেক্ষা। এছাড়া এই সময় আটকে থাকা কাজ হয়ে যাবে। বিরাট উন্নতির মুখ দেখতে পারেন চাকরিতে। মাইনে বাড়তে পারে। হতে পারে প্রোমোশন। এছাড়া এই সময় আয় বাড়বে। যার ফলে টাকার সমস্যা একটুও থাকবে না। উল্টে ভাল সময় কাটাতে পারবেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকেরা গোল্ডেন টাইম কাটবেন বুধাদিত্য রাজযোগে। ব্যবসায় বাম্পার উন্নতি হবে। বিরাট লাভ বাড়বে। শুধু তাই নয়, এই সময় চাকরিতেও এগিয়ে যাবেন। প্রোমোশন হতে পারে। বসের পদে বসতে পারেন।
এই সময় ব্যাঙ্কে জমবে টাকা। যার ফলে টাকা নিয়ে দুশ্চিন্তা দূর হবে। এছাড়া এই যোগে পরিবারেও ভাল সময় কাটাতে পারবেন। তাই অহেতুক টেনশন করবেন না।
বৃশ্চিক রাশি
বুধাদিত্য রাজযোগে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা ভাল সময় কাটাবেন। আপনাদের চাকরিতে উন্নতি নিশ্চিত। সেই সঙ্গে বড় হবে ব্যবসা। সব ক্ষেত্রেই এগিয়ে যাবেন।
এই যোগে টাকার অভাব থাকবে না। প্রচুর ধন পাবেন। সেই সঙ্গে পরিবারে ঝামেলা ও অশান্তি মিটিয়ে ফেলতে পারবেন। সুতরাং চিন্তার কিছুই নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।