Advertisement

Budhaditya Rajyog 2026: বুধবারই সক্রিয় হবে অতি শুভ বুধাদিত্য রাজযোগ, ৩ রাশির চাকরিতে বিরাট লাফ, ব্যবসায় ঘরে লক্ষ্মী

৪ নভেম্বর, বুধবার অতি সক্রিয় বুধাদিত্য রাজযোগ গঠিত হচ্ছে। ৩ রাশির উন্নতি নিশ্চিত। বিরাট জায়গায় পৌঁছে যাবেন চাকরিতে। সেই সঙ্গে ব্যবসাও বড় হবে। তাই ঝটপট বিশদে জেনে নিন।

বুধাদিত্য রাজযোগ ২০২৬বুধাদিত্য রাজযোগ ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2026,
  • अपडेटेड 8:23 PM IST
  • ৪ নভেম্বর, বুধবার অতি সক্রিয় বুধাদিত্য রাজযোগ গঠিত হচ্ছে
  • ৩ রাশির উন্নতি নিশ্চিত
  • বিরাট জায়গায় পৌঁছে যাবেন চাকরিতে

৪ অক্টোবর, বুধবারই অ্যাক্টিভ হচ্ছে বুধাদিত্য রাজযোগ। ওই দিন বুধ এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। যার ফলে এই পজিটিভ যোগ তৈরি হবে। এই রাজযোগকে বুদ্ধি, প্রখর স্মরণশক্তি, ব্যবসা, নেতৃত্ব এবং আর্থিক উন্নতির প্রতীক হিসেবে ধরা হয়। এর ফলে ৪ রাশির বিরাট উন্নতি হবে। বাড়বে কানেকশন। ঠিক ঠাক সিদ্ধান্ত নিতে পারবেন। কেরিয়ারে এগিয়ে যাবেন। ব্যবসা বাড়বে। টাকা ঢুকবে পকেটে। 

প্রসঙ্গত, বুধ হল বুদ্ধিমত্তা, বাকশক্তি এবং ব্যবসা কারক। অপরদিকে,  আত্মা ও পিতার কারক হল সূর্য। তাই এই দুই মিলে যখন বুধাদিত্য রাজযোগ তৈরি করে, তখন বিরাট লাভ হয়।

সুতরাং ঝটপট জেনে নিন বুধাদিত্য রাজযোগে কোন ৪ রাশির জীবনে সেরা সময় আসবে। সেই তালিকায় আপনার নিজের রাশির নাম থাকলে তো কোনও কথাই নেই। 

তুলা রাশি
সূর্য ও বুধের যুতি তৈরি হচ্ছে। যার ফলে কর্মজীবনে নতুন দায়িত্ব পাবেন তুলা রাশির জাতক ও জাতিকারা। বিরাট পদোন্নতি হবে। বসের কাছের মানুষ হয়ে উঠবেন। তিনি আপনার কথা শুনবেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসায় নতুন গ্রাহক পাবেন। লাভ হবে প্রচুর। অর্থের সমস্যা মিটে যাবে। তাই অহেতুক মাথায় টেনশন নেবেন। বরং ঠান্ডা থাকুন। তাতেই উন্নতি হবে পাকা।

মেষ রাশি
বুধাদিত্য রাজযোগের প্রভাব পড়বে মেষ রাশির উপরও। এই সময় অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। আয়ের নতুন রাস্তা পাবেন। এছাড়া নয়া চাকরির অফার পেতে পারেন। মিলতে পারে অফার লেটার। বিরাট মাইনে বাড়তে পারে। প্রোমোশন হতে পারে। এছাড়া পরিবারে ভাল সময় কাটাতে পারবেন। মিটে যাবে ঝামেলা ও অশান্তি। তাই দুশ্চিন্তা করবেন না। 

কুম্ভ রাশি
এই যোগের প্রভাব পড়বে আপনাদের কেরিয়ারেও। বড় কোনও পদে পৌঁছে যাবেন। চাকরির জন্য বিদেশেও যেতে পারেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসা বড় হবে। ভাগ্য সঙ্গ দেবে। যার ফলে বিরাট বড় কোনও প্রোজেক্ট পেয়ে যাবেন। 

Advertisement

এই যোগে টাকার অভাব থাকবে না। প্রচুর অর্থ পাবেন। ব্যাঙ্কের লোন মিটে যাবে। হঠাৎ করেই ভাগ্য বদলে যাবে। সুতরাং অহেতুক স্ট্রেস নেবেন না। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement