
জ্যোতিষ শাস্ত্রে, সূর্য এবং বুধ দুইই অত্যন্ত প্রভাবশালী। সূর্য হলেন আত্মা, পিতা, মান-সম্মান ও যশের কারক। আর বুধ বুদ্ধি, বাকশক্তি এবং যোগাযোগের কারক। আর বুধ এবং সূর্য মিলে ১৭ অক্টোবর, ২০২৬ তুলা রাশিতে বুধাদিত্য রাজযোগ তৈরি করছে। এটি অত্যন্ত শুভ যোগ। এই যোগে একাধিক রাশির গোল্ডেন টাইম আসবে। চাকরিতে উন্নতি পাকা। সেই সঙ্গে ব্যবসাও বড় হবে। জীবনে জটিলতা কমবে। ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। টাকার অভাব মিটে যাবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং ঝটপট জেনে নিন বুধাদিত্য রাজযোগে কোন ৪ রাশির জন্য সেরা সময় আসবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই।
কন্যা রাশি
বুধাদিত্য রাজযোগ অ্যাক্টিভ হতে চলেছে। যার জন্য সেরা সময় কাটাবেন কন্যা রাশির জাতক এবং জাতিকারা। এবার জীবনে উন্নতি নিশ্চিত। কেরিয়ারে বিরাট সাফল্য আসবে। বড় পদে পৌঁছে যেতে পারেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসাও বড় হবে। লাভ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে টাকার অভাব থাকবে না। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।
তুলা রাশি
এই রাশির জন্য বুধাদিত্য রাজযোগ ভাল সময় নিয়ে আসবে। বাড়বে আত্মবিশ্বাস। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। এই সময় প্রোমোশন হতে পারে। বাড়তে পারে সম্মান। সেই সঙ্গে ঝামেলা ও অশান্তি থেকেও মুক্তি পাবেন। এই যোগে চাকরিতে বিরাট উন্নতি হবে। বসের কাছের পাত্র হয়ে উঠবেন। সেই সঙ্গে ব্যবসাও বড় হবে। তাই দুশ্চিন্তা করবেন না।
মেষ রাশি
এই রাশির দাম্পত্য জীবনে সুসময় আসবে। পরিবারে অশান্তি কেটে যাবে। দূর হবে টাকার অভাব। ব্যাঙ্কে অনেক টাকা জমবে। বুধাদিত্য রাজযোগে চাকরিতে উন্নতি হবে। বিরাট বড় পোস্টে যেতে পারেন। নিজের টিম পেতে পারেন। এছাড়া ব্যবসাও বড় হবে। আসবে নতুন প্রোজেক্ট। সেই সঙ্গে প্রচুর টাকার মালিক হবেন। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না।
ধনু রাশি
বুধাদিত্য রাজযোগ হয়েছে অ্যাক্টিভ। তাতে টাকার অভাব থেকে মুক্তি পাবেন ধনু রাশির জাতক এবং জাতিকারা। এবার কেরিয়ারে বিরাট উন্নতি রয়েছে পাকা। সেই সঙ্গে অফিসের ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পেতে পারেন। নিয়মিত হবে টার্গেট। বসের কাছের মানুষ হয়ে উঠবেন। এই যোগে ব্যবসাও বড় হবে। নতুন ডিল হতে পারে। এছাড়া পরিবারে আসবে সুসময়।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।