
বৈদিক জ্যোতিষ মতে, বুধ অত্যন্ত শুভ গ্রহ। আর এই গ্রহটি ২২ অগাস্ট ২০২৬ সিংহ রাশিতে প্রবেশ করছে। আর সিংহ রাশিতে ইতিমধ্যেই উপস্থিত রয়েছে সূর্য। যার ফলে অতি শুভ বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। আর বুধ ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে থাকবে। আর এই রাজযোগ ৪ রাশির জন্য শুভ সময় নিয়ে আসবে। টাকার অভাব মিটে যাবে। অর্থলাভ হবে। ইনকাম বাড়বে। কেরিয়ারে উন্নতিও নিশ্চিত।
বুধাদিত্য রাজযোগ কী?
জ্যোতিষ শাস্ত্র মতে, বুধ এবং সূর্যের যুতিতে তৈরি হয় বুধাদিত্য রাজযোগ। আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ। কারণ, সূর্য হল আত্মবিশ্বাস, মান-সম্মান ও নেতৃত্বের কারক। আর বুধ হল তর্ক, ব্যবসা ও নির্ণয় ক্ষমতার কারক। তাই এই দুই গ্রহ যখন রাজযোগ তৈরি করে, তখন সেরা সময় শুরু হয়।
এক্ষেত্রে বুধাদিত্য রাজযোগে শুভ ফল পাবে ৪ রাশি। তাই ঝটপট সেই রাশিগুলি সম্পর্কে জেনে নিন, যেগুলি বুধাদিত্য রাজযোগে সেরা সময় কাটাবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কোনও কথাই নেই।
সিংহ রাশি
এই রাশিতেই প্রবেশ করছে বুধ। যার ফলে সেপ্টেম্বর পর্যন্ত গোল্ডেন টাইম চলবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের। এই সময় চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। সেই সঙ্গে নতুন অফার পেতে পারেন। বেড়ে যেতে পারে ইনকাম। টাকার অভাব থাকবে না। অর্থলাভ হবে। এই সময় পরিবারের সঙ্গেও সেরা সময় কাটাবেন।
কন্যা রাশি
এই রাশির জন্য বুধ এবং সূর্যের বুধাদিত্য রাজযোগ ভাল ফল নিয়ে আসবে। এই যোগে চাকরিতে এগিয়ে যাবেন। প্রোমোশনের বিরাট সম্ভাবনা রয়েছে। অফিসে বস সাহায্য করবেন। শুধু তাই নয়, এই সময় অনেক দিন ধরে আটকে থাকা কাজও হয়ে যাবে। আর্থিক স্থিতি বদলাবে। টাকার অভাব মিটবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে।
তুলা রাশি
এই রাশির জন্যও সময়টা খুব ভাল কাটবে। চাকরিতে প্রোমোশনের যোগ রয়েছে। কাঁধে চাপতে পারে নতুন দায়িত্ব। সেই সঙ্গে আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় কাজের জায়গায় পরিশ্রম ফল দেবে। এই যোগে টাকার অভাব থাকবে না। বরং মালমাল হয়ে যাবেন।
কুম্ভ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা বুধাদিত্য রাজযোগে এগিয়ে যাবেন। কেরিয়ারে বড় লাফ দেবেন। অফিসে সকলেই সম্মান দেবেন। শুধু তাই নয়, জীবনে আসবে সুখ এবং শান্তি। এছাড়া টাকা পাবেন। আয় বাড়বে। পরিবারেও সকলে ভাল থাকবেন। প্রেমের লাইফ একবারে সেট।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।