Advertisement

Budhaditya Rajyog 2026: ৫ অগাস্ট কর্কট রাশিতে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, ৪ রাশির চাকরিতে উন্নতি, ব্যবসা বৃদ্ধি

৫ অগাস্ট থেকে কর্কট রাশিতে তৈরি বুধাদিত্য রাজযোগ। এই যোগে বাম্পার সময় কাটবে ৪ রাশির। তারা চাকরিতে এগিয়ে যাবেন। সেই সঙ্গে বড় হবে ব্যবসা।

বুধাদিত্য রাজযোগবুধাদিত্য রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2026,
  • अपडेटेड 2:17 PM IST
  • ৫ অগাস্ট থেকে কর্কট রাশিতে তৈরি বুধাদিত্য রাজযোগ
  • এই যোগে বাম্পার সময় কাটবে ৪ রাশির
  • চাকরিতে এগিয়ে যাবেন

৫ অগাস্ট বুধ কর্কট রাশিতে গোচর করতে চলেছে। এর ফলে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। আসলে এই রাশিতে আগে থেকে উপস্থিত রয়েছে সূর্য। তাই বুধ এই রাশিতে এন্ট্রি নেওয়ার পর বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। আর এই রাজযোগে দারুণ সময় কাটাবে ৪ রাশি। চাকরিতে বিরাট উন্নতি হবে। ব্যবসা বাড়বে।

আসলে জ্যোতিষ মতে, সূর্য হল আত্মা এবং পিতা। আর বুধ হল বুদ্ধি এবং বাণীর কারক। তাই যখন এই দুই গ্রহ এক রাশিতে প্রবেশ করে, তখন দারুণ শুভ বুধাদিত্য রাজযোগ তৈরি হয়। আর সেই যোগে বাম্পার সময় কাটাবে ৪ রাশি। 

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা এই যোগে অত্যন্ত ভালোভাবে এগিয়ে যাবেন। এই সময় সম্পত্তি কিনতে পারেন। সেই সঙ্গে বাহন কেনার একটা যোগও রয়েছে। শুধু তাই নয়, এই সময় সম্পত্তিও কিনে ফেলতে পারেন। এছাড়া চাকরিতে বিরাট উন্নতি হবে। সেই সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে। পিতা ও মাতার সহযোগিতা পাবেন। ঘরে মাঙ্গলিক কাজ এগিয়ে যাবে। 

মিথুন রাশি
বুধ রাশির অধিপতি মিথুন। তাই বুধাদিত্য রাজযোগে সেরা সময় কাটাবে এই রাশি। এই সময় আটকে থাকা টাকা পেয়ে যাবেন। সেই সঙ্গে চাকরিতে হবে বিরাট উন্নতি। নতুন দায়িত্ব পাবেন। 

এই যোগে ব্যবসা বড় হবে। মার্কেটিংয়েও বাড়বে ফায়দা। পাশাপাশি এতদিনে বিনিয়োগ লাভ দেবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও এই যোগে মান-সম্মান পাবেন। সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন। চাকরিতে বাম্পার উন্নতি হবে। এতদিনে বিরাট পদ পাবেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসায় সেরা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। যার ফলে বাড়বে লাভ। প্রচুর ইনভেস্টমেন্ট পাবেন। এই যোগে পরিবারে ভাল সময় কাটবে। সেই সঙ্গে জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। 

তুলা রাশি
এই যোগ তুলা রাশির জন্যও সেরার সেরা। কেরিয়ারে বিরাট উন্নতি হবে। নতুন চাকরি পেয়ে যেতে পারেন। শুধু তাই নয়, প্রচুর টাকার অফার পাবেন। আয়ের নতুন স্রোত তৈরি হবে। যার ফলে টাকার সমস্যা মিটবে। ওদিকে আবার বড় হবে ব্যবসা। যার ফলে টাকার অভাব আর থাকবে না। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement