
বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্য ও বুধের যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই দুটি গ্রহ একই রাশিতে এসে তৈরি হয় বুধাদিত্য রাজযোগ। ২২ অগাস্টে কর্কট থেকে বেরিয়ে সিংহে রাশিতে প্রবেশ করবে বুধ। সেখানে সূর্য আগে থেকেই অবস্থান করছে। এমন পরিস্থিতিতে দু'টি গ্রহের যোগে তৈরি হয় বুধাদিত্য রাজযোগ। জ্যোতিষ অনুযায়ী, বুধ বুদ্ধি, কথা, যুক্তি, ব্যবসার গ্রহ। সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্বের কারক। তাই এই দু'টি গ্রহের সংযোগ জীবনে আনে ইতিবাচক পরিবর্তন। ২২ অগাস্ট থেকে ৫ রাশির খুলবে কপাল।
মেষ রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বুধাদিত্য রাজযোগ কেরিয়ারে নতুন সুযোগ আনতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে। চাকরি পরিবর্তনের সুযোগ। ব্যবসায়ীদের নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি। উপার্জনের নতুন পথ খুলতে পারে। কথাবার্তার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর হবে।
মিথুন রাশি- এই রাশির জাতকদের জন্য এই যোগ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেবে। নতুন দায়িত্ব পাওয়ার যোগ। ব্যবসায় লাভ। কাজে লাভের যোগ। অতিরিক্ত আয়ের নতুন মাধ্যম। আটকে থাকা কাজেও অগ্রগতি।
সিংহ রাশি- বুধাদিত্য রাজযোগে এই সময়টি আপনার দারুণ কাটবে। আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ। উচ্চপদস্থ আধিকারিকরা আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দিতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতি বা নতুন দায়িত্বের পাওয়ার যোগ। ব্যবসায়ীদের লাভ। আর্থিক অবস্থা ভালো হবে। সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে।
তুলা রাশি- এই রাশির জাতকদের বুধাদিত্য রাজযোগ কর্মক্ষেত্রে নতুন দিশা দেখাবে। কোনও গুরুত্বপূর্ণ কাজে আপনার ভূমিকা প্রশংসিত হবে। দীর্ঘদিন আটকে থাকা কাজে বা বিষয়ে গতি। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরির সম্ভাবনা। আর্থিক বিষয়ে পুরনো বিবাদ বা আটকে থাকা অর্থ পেতে পারেন।
ধনু রাশি- এই রাশির জাতকদের জন্য বুধাদিত্য রাজযোগ ভাগ্য এবং কেরিয়ারের দিক থেকেই অনুকূল হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ গতি পাবে। চাকরিতে নতুন দায়িত্ব। এগিয়ে যাওয়ার সুযোগ। আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীরা লাভ পেতে পারেন। আয় বাড়ানোর সুযোগ। বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না।