
অগাস্টের শেষ সপ্তাহ। ২৪ অগাস্ট থেকে শুরু হচ্ছে। এই সপ্তাহে একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে। তৈরি হবে হংস রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ। পাশাপাশি সিংহ রাশিতে সূর্য, বুধ ও কেতুর অবস্থানে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। জ্যোতিষীদের মতে, এর ফলে কয়েকটি রাশির জাতক ও জাতিকার জীবনে সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্যের দরজা খুলতে পারে। আগামী সপ্তাহে সূর্য, বুধ ও কেতু থাকবে সিংহ রাশিতে। মঙ্গল থাকবে মিথুনে, শুক্র কন্যায়, বৃহস্পতি কর্কটে, শনি মীনে এবং রাহু থাকবে কুম্ভ রাশিতে। দেখে নেওয়া যাক, ২৪ থেকে ৩০ অগাস্ট পর্যন্ত কোন কোন রাশির জাতক ও জাতিকার ভাল কাটতে পারে।
বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ হতে চলেছে। ভাগ্যের সঙ্গ পাবেন। বেকাররা পাবেন চাকরির খোঁজ। কর্মক্ষেত্রে বড় সুযোগ পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়নে সাফল্য। পারিবারিক পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্যেরও উন্নতি।
কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সপ্তাহের শেষ ভাগ অত্যন্ত শুভ ও লাভজনক হতে চলেছে। এই সময়ে কোনও সুখবর পেতে পারেন। আইনি কোনও মামলায় রায় আপনার পক্ষে যেতে পারে। সমাজে সম্মান, প্রতিপত্তি ও মর্যাদা বাড়বে। এই সময় আর্থিক লাভেরও যোগ। টাকা-পয়সা সংক্রান্ত যে সমস্যাগুলি চলছিল, সেগুলির অবসান হতে পারে।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য নতুন সপ্তাহটি ভাল কাটবে। সাফল্য পাবেন। পাবেন ভাগ্যের সমর্থন। আর্থিক লেনদেনে সাফল্য আসতে পারে। আইনি কোনও বিষয়ে সিদ্ধান্ত আপনার অনুকূলে আসতে পারে। চাকরিজীবীদের জন্যও ভাল খবর রয়েছে। নতুন চাকরির একাধিক ভাল সুযোগ সামনে আসতে পারে।
মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ ও সাফল্যময় হতে চলেছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। তবে টাকা-পয়সার লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকা প্রয়োজন। সম্পত্তি সংক্রান্ত কোনও আইনি বিষয়ে আপনার পক্ষে সিদ্ধান্ত আসতে পারে। জমি বা সম্পত্তিতে বিনিয়োগ করলে ভবিষ্যতে ভাল আর্থিক লাভের সুযোগ রয়েছে। পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি।
কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও এই সপ্তাহটি শুভ হতে চলেছে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময়ে ভাল মুনাফা অর্জন করতে পারেন। ব্যবসায় নতুন সুযোগ। সপ্তাহের শেষ দিকে সুখবর। মনে আনন্দ থাকবে।