Advertisement

Lucky 5 রাশির নতুন সপ্তাহে কেরিয়ার থেকে জীবনে সৌভাগ্য, পড়ুন 30 August To 6 September Horoscope

শুরু হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। এই সপ্তাহে কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে লাকি ৫ রাশির জাতক ও জাতিকা। তাঁরা পাবেন ভাগ্যের সঙ্গ। সেই সঙ্গে জীবনে আসবে বড় পরিবর্তন।

সাপ্তাহিক রাশিফলসাপ্তাহিক রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Aug 2026,
  • अपडेटेड 5:39 PM IST
  • সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের রাশিফল।
  • ৩১ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত লাকি ৫ রাশি।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ শুরু হচ্ছে ৩১ অগাস্ট। এই সপ্তাহ ৫ রাশির জাতক ও জাতিকার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। গ্রহ, নক্ষত্রের পরিবর্তিত অবস্থানের প্রভাবে চাকরি ও ব্যবসায় সাফল্যের যোগ তৈরি হবে। পাবেন ভাগ্যের সঙ্গ।  জেনে নেওয়া যাক, ৩১ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত লাকি রাশি কারা। 

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ শুভ এবং মনের মতো হতে পারে। ভাগ্য আপনার অনুকূলে থাকবে। দীর্ঘদিন ধরে চলা কোনও ব্যক্তিগত সমস্যার সমাধান হতে পারে। কোনও সুখবর পাওয়ার সম্ভাবনাও রয়েছে। চাকরির দিক থেকেও সময়টি অনুকূল। সপ্তাহের শুরুতে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। ব্যবসায়ীদেরও আর্থিক লাভের সম্ভাবনা। চাকরিজীবীদের অতিরিক্ত আয়ের পথ খুলতে পারে। হঠাৎ কোনও জায়গা থেকে অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে। সঞ্চিত অর্থ বাড়তে পারে।

মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। চাকরি ও ব্যবসায় বড়সড় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা। দীর্ঘদিন ধরে চাকরি বদলের পরিকল্পনা করে থাকলে এই সপ্তাহে তা পূরণ হতে পারে। ব্যবসার দিক থেকেও সপ্তাহটি অত্যন্ত শুভ। ব্যবসায় মনের মতো লাভ হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি শুরু হবে। সঞ্চিত অর্থও বাড়তে পারে। পরিশ্রমের ফল পাবেন। চাকরিজীবীদের আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা।  সম্পর্কের দিক থেকেও সপ্তাহটি শুভ। পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ আসবে। প্রেমের সম্পর্ক মধুর।

কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকারা পাবেন ভাগ্যের সঙ্গ। সপ্তাহের শুরু থেকেই মনের মতো কাজগুলি শেষ হতে পারে। কোনও কাজের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে থাকলে শুভাকাঙ্ক্ষীর সাহায্যে তা পূরণ হওয়ার সম্ভাবনা। ব্যবসা ও অর্থলাভের দিক থেকে গোটা সপ্তাহই শুভ ও লাভজনক। তবে সপ্তাহের প্রথমার্ধ বেশি অনুকূল। ব্যবসায় প্রত্যাশিত উন্নতি ও লাভে মন ভাল থাকবে। চাকরিজীবীদেরও কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি। সহকর্মীদের কাছ থেকে প্রয়োজনমতো সহযোগিতা পাওয়ায় নির্ধারিত সময়ের আগেই কাজের লক্ষ্যপূরণ।
সপ্তাহের মাঝামাঝি চাকরি বা ব্যবসার প্রয়োজনে দূরপাল্লার সফর হতে পারে। 

Advertisement

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ সৌভাগ্য নিয়ে আসতে পারে। সপ্তাহের শুরুতে কাজকর্ম সংক্রান্ত কিছু সমস্যার মুখোমুখি হতে হলেও কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ভাগ্যও আপনার পাশে থাকবে। পরিশ্রমের ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা। চাকরিজীবীরা ভাল করবেন। আর্থিক পরিস্থিতিরও প্রত্যাশিত উন্নতি হতে পারে। কোনও প্রকল্প বা পরিকল্পনায় অর্থ বিনিয়োগের কথা ভাবতে পারেন।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সপ্তাহ অত্যন্ত শুভ ও লাভজনক হতে পারে। মনের মতো কাজগুলি সময়মতো শেষ হবে। চাকরিজীবীদের কাজের প্রশংসা হতে পারে। নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যপূরণ করতে পারবেন। ব্যবসায়িক সফর সুখকর ও লাভজনক হওয়ার সম্ভাবনা।  এই সপ্তাহে বড় কোনও ব্যবসায়িক চুক্তিও হতে পারে।
সপ্তাহের দ্বিতীয়ার্ধে আরও ভাল সময়। সমাজে মান-সম্মান ও প্রতিপত্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রেও গোটা সপ্তাহ অনুকূল থাকবে।

Read more!
Advertisement
Advertisement