
২০২৬ সাল শেষ হতে আর কয়েকটা মাস। তার পরেই শুরু হবে নতুন বছর ২০২৭। তবে নতুন বছর আসার আগেই একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের গোচর হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের মতে, এর প্রভাব পড়তে পারে ১২টি রাশির জাতকদের উপরেই। এই সময়ে নিজের গতিপথ বদলাবেন দেবগুরু বৃহস্পতি। বছরের শেষ দিকে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবে। গ্রহের এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে জাতক ও জাতিকাদের চাকরি এবং ব্যবসায়। জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী, দেবগুরু বৃহস্পতির প্রভাবে কেরিয়ারে উন্নতির নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল পাবেন। চাকরি ও ব্যবসা সংক্রান্ত ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা।
বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য আগামী সময় কেরিয়ারের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরি পাওয়ার চেষ্টায় সাফল্য আসবে। কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ। এই সময়ে কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে। খরচ আয়ত্তে রাখলে তা আর্থিক দিক থেকে লাভের হবে। বুদ্ধি করে সিদ্ধান্ত নিলে আয় বাড়বে।
কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ। দীর্ঘ দিনের সমস্যা এবং কাজ সংক্রান্ত জটিলতা থেকেও স্বস্তি পাওয়ার সম্ভাবনা। একসঙ্গে কাজ করলে কাঙ্ক্ষিত সুযোগ। পরিকল্পনা করে পরিশ্রমের সঙ্গে কাজ করলে ভাল ফল পাওয়ার সম্ভাবনা। চাকরিজীবীদের নতুন দায়িত্বপ্রাপ্তির যোগ। নিয়মিত পরিশ্রম চালিয়ে গেলে সাফল্যের দরজাও খুলতে পারে।
তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য আগামী ৪ মাস অর্থলাভের পাশাপাশি কর্মজীবনের দিক থেকেও নতুন সুযোগ নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন কিছু মানুষের সহযোগিতা পেতে পারেন। আপনার ধারাবাহিক চেষ্টা ফল দেবে। আত্মবিশ্বাস বাড়বে। কেরিয়ারে নতুন পরিকল্পনা নেওয়ার সাহস পাবেন। চাকরি এবং ব্যবসা সংক্রান্ত বিষয়েও ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।