
বৈশাখ পূর্ণিমার তিথিতে ১ মে শুক্রবার চন্দ রাহুর স্বাতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। ২ মে পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে চাঁদ। যার ফলে ৪ রাশির জীবনে ইতিবাচক বদল আসবে। কাজের জায়গায় এগিয়ে যাবেন। আর্থিক লাভ মিলবে। পরিবারে শান্তি বজায় থাকবে। এই জাতক এবং জাতিকারা ভীষণ সফল হবেন। তাই আর সময় নষ্ট নয়। বরং এমন ৪ রাশি সম্পর্কে জেনে নিন যাঁদের এই সময়টা দারুণ কাটবে।
মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই বৈশাখ পূর্ণিমার চন্দ্রের নক্ষত্র গোচর অতি শুভ ফল এনে দেবে। এই সময় টাকার অভাব দূর হয়ে যাবে। হঠাৎ করেই বাড়বে আয়। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। পাশাপাশি কেরিয়ারে বিরাট উন্নতির আশা রয়েছে। এমনকী ব্যবসাতেও এগিয়ে যাবেন। বড় কোনও প্রোজেক্ট পেতে পারেন। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
কন্যা রাশি
চন্দ্রের এই নক্ষত্র পরিবর্তনে ভাগ্য ফিরবে কন্যা রাশিরও। এই রাশির জাতক জাতিকারা ভাল সময় কাটাবেন। আপনাদের আটকে থাকা কাজ হয়ে যাবে। কাউকে দেওয়া টাকা পেয়ে যাবেন। এই যোগে চাকরিতে উন্নতি হওয়ার আশা রয়েছে। প্রোমোশন পেতে পারেন। বস বিশ্বাস করবেন। তিনি নতুন দায়িত্ব দিতে পারেন। সেই সঙ্গে ব্যবসাতে আয় বাড়বে। পরিবারের মধ্যে থাকা বিবাদ এবার মিটে যাবে। মিলে মিশে সময় কাটাতে পারবেন। কোথাও ঘুরতে যেতে পারেন।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সময়টা ভাল। এই সময় বাড়বে আত্মবিশ্বাস। মান-সম্মান বৃদ্ধি হতে পারে। যাঁরা চাকরি করতে চান, তাঁরা পেয়ে যাবেন। চাকরি বদল হতে পারে। পরিবারে আপনাদের মত শোনা যাবে। সেই মত কাজেও প্রতিফলিত হতে পারে। প্রেমের সম্পর্ক সঠিক দিকে মোড় নেবে। ফিরবে ভালোবাসা।
কুম্ভ রাশি
এই রাশির জন্যও সেরা সময় এটা। চন্দ্রের নক্ষত্র গোচর গোল্ডেন লাক ডেকে আনবে। টাকার অভাব হয়ে যাবে শেষ। আয় বাড়তে পারে। হঠাৎ বিদেশ যাত্রার যোগও তৈরি হতে পারে। এই সময় পারিবারিক সমস্যা মিটে যাবে। মানসিক শান্তি পাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।