Advertisement

Chandra Gochar 2026: ১০ জুলাই চন্দ্রের এন্ট্রি বৃষ রাশিতে, এই গোচরে সাফল্য পাবে ৪ রাশি, জীবনে আসবে সুখ

১০ জুলাই চন্দ্র গোচর। তাতে টাকার অভাব মিটে যাবে ৪ রাশির। জীবনে সুখ আসবে। পাশাপাশি সাফল্য ধরা দেবে। তাই ঝটপট নিবন্ধটি পড়ে নিন।

চন্দ্র গোচর ২০২৬চন্দ্র গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 2:28 PM IST
  • ১০ জুলাই চন্দ্র গোচর
  • টাকার অভাব মিটে যাবে ৪ রাশির
  • জীবনে সুখ আসবে

মনের কারক চন্দ্র। তাই এটি রাশি পরিবর্তন করলে ১২ রাশির উপরই তার প্রভাব পড়ে। আর জুলাইতে চন্দ্র আবার রাশি বদল করতে চলেছে। এটি ১০ জুলাই ২০২৬, শুক্রবার বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। ওই দিন সন্ধে ৬টা ৪৪ মিনিটে এই গোচর হবে। এই রাশিতে ১২ জুলাই পর্যন্ত থাকবে চন্দ্র। যার ফলে ৪ রাশির ভাগ্য ফিরে যাবে। সাফল্য এসে ধরবে। পাশাপাশি মন শান্ত থাকবে। জীবনে আসবে সুখ। এছাড়া টাকার অভাব মিটে যাবে। 

তাই আর সময় নষ্ট না করে এমনই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। তারপর সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সময়টা সেরার সেরা। সবক্ষেত্রেই সাফল্য মিলবে। এই সময় আয়ের নতুন রাস্তা খুলে যাবে। পাশাপাশি ব্যবসা বাড়বে। এই সময় কোনও শুভ সংবাদ পাবেন। এছাড়া এই যোগে নিজের ভাবনার উপর কাবু রাখতে পাবেন। পুরনো কিছু ঝামেলা থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, এই সময় পরিবারে সুখ বিরাজ করবে।

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকাও ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। চন্দ্রের এই গোচরে আপনারাও বিশেষ লাভের মুখ দেখবেন। পাশাপাশি বড় কোনও ঝামেলা থেকে মিলবে মুক্তি। চাকরিতে উন্নতি হবে। পাশাপাশি সাফল্য পাবেন অনেক জায়গাতেই। এছাড়া আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। মন শান্ত থাকবে। 

তুলা রাশি
চন্দ্রের বৃষ রাশিতে প্রবেশ অতি শুভ সময় নিয়ে আসবে। এই গোচরে ধন পাবেন। পাশাপাশি কিছু ইচ্ছে পূরণ হতে পারে। সেই সঙ্গে মানসিক ঝামেলা অশান্তি মিটে যাবে। এছাড়া চন্দ্র গোচরে সবক্ষেত্রেই সাফল্য মিলবে। টাকার অভাব হয়ে যাবে শেষ। পাশাপাশি জীবনে বড় উন্নতি হবে। সুখ মিলবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

মকর রাশি
এই গোচরে হুট করে টাকা পেতে পারেন মকর রাশির লোকজন। হুট করে ভাগ্য ইউ টার্ন নেবে। সাফল্য পাবেন। ব্যবসায় বিরাট প্রফিট হবে। শুধু তাই নয়, চাকরিতে হবে উন্নতি। এছাড়া এই সময় বিরাট চাকরি হতে পারে। পাশাপাশি পরিবারে ভাল সময় আসবে। মন শান্ত থাকবে। তাই অহেতুক স্ট্রেস নেবেন না। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

Read more!
Advertisement
Advertisement