Advertisement

Chandra Gochar 2026: আজই মিথুন রাশিতে চন্দ্রের এন্ট্রি, ৪ রাশির জীবনে শান্তি, টাকার সমস্যা শেষ

আজই চন্দ্র গোচর। এই গোচরে বাম্পার সময় কাটবে ৪ রাশির। এদের টাকার অভাব শেষ। পাশাপাশি জীবনে আসবে শান্তি।

চন্দ্র গোচরচন্দ্র গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jun 2026,
  • अपडेटेड 9:19 AM IST
  • আজই চন্দ্র গোচর
  • এই গোচরে বাম্পার সময় কাটবে ৪ রাশির
  • জীবনে আসবে শান্তি

১৫ জুন, অর্থাৎ আজ সকাল ৮টা ৪০ মিনিটে মিথুন রাশিতে গোচর করছে চন্দ্র। এই রাশিতে ১৭ জুন সকাল ৮টা ১২ মিনিট পর্যন্ত থাকবে চন্দ্র। আর চাঁদের এই গোচরে ৪ রাশির ভাগ্য ফিরে যাবে। এই গোচরে ৪ রাশির ভাল সময় কাটবে। মনে থাকবে শান্তি। জীবনে সমস্যা মিটে যাবে। পাশাপাশি আর্থিক লাভ হবে।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৪ রাশির এই সময়টা দারুণ কাটবে। আর সেই লিস্টে আপনার রাশির নাম থাকলে 'গোল্ডেন টাইম' কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা চন্দ্রের এই গোচরে বাম্পার সময় কাটাবেন। আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। মনে শান্তি বিরাজ করবে। অনেক ঝামেলা অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। 

এছাড়া এই সময় কেরিয়ারে উন্নতি হবে। ব্যবসা বাড়বে। নতুন ডিল করতে পারবেন। এছাড়া আর্থিক উন্নতি হবে। ইনকাম বাড়বে। তাই অহেতুক চিন্তা করে নিজের প্রেশার বাড়াবেন না। 

মিথুন রাশি
চন্দ্রের গোচরে ইতিবাচক সময় কাটাবেন এই রাশির জাতক এবং জাতিকারা। বিরাট মানুষদের সঙ্গে পরিচিতি বাড়বে। পরবর্তী সময় এর জন্য সুবিধা পাবেন। 

এই সময় মনে শান্তি আসবে। অনেকদিন ধরে চলা বিবাদ মিটে যাবে। সংসারে ঝামেলা থাকবে না। পার্টনারের সঙ্গে প্রেম বাড়বে। এছাড়া টাকার অভাব শেষ। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে।

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা চন্দ্রের এই গোচরে মানসিক শান্তি পাবেন। পুরনো ধারদেনা থেকে মুক্তি পাবেন। ব্যবসা বাড়বে। প্রচুর টাকা পাবেন। আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। খুব সবজেই সব কাজে মিলবে সাফল্য। এই সময় পরিবারের লোকজন সেরা সময় কাটাবেন। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

কন্যা রাশি
চন্দ্র গোচরে সেরার সেরা সময় কাটাবেন কন্যা রাশির জাতক এবং জাতিকারা। জীবনে বিরাট উন্নতি হবে। ব্যবসা বাড়বে। নতুন ডিল হবে। পড়ুয়ারা সাফল্য পাবেন। বড় কোনও পরীক্ষা ক্র্যাক করে ফেলতে পারেন। অনেক ঝামেলা মিটে যাবে। অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

    
 

 

Read more!
Advertisement
Advertisement