Advertisement

Chandra Gochar: কেতুর নক্ষত্রে চন্দ্রের গোচর, প্রচুর টাকা কামাবে ৪ রাশি, ভাগ্য চমকাবে

১৪ মে গুরুর প্রদোষ ব্রত। আর সেই শুভ দিনেই কেতুর অশ্বিনী নক্ষত্রে গোচর করতে যাচ্ছে চন্দ্র। ১৪ মে, বৃহস্পতিবার রাত ১০.৩৩ মিনিটে অশ্বিনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করে যাবে। এই নক্ষত্রে ১৫ মে ২০২৬, রাত ৮.৪৪ মিনিট পর্যন্ত থাকবে চন্দ্র। আর এই গোচরে কিছু রাশির জীবনে ভাল সময় আসবে। হাতে টাকার অভাব থাকবে না।

চন্দ্র গোচরচন্দ্র গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2026,
  • अपडेटेड 11:46 AM IST
  • ১৪ মে গুরুর প্রদোষ ব্রত
  • আর সেই শুভ দিনেই কেতুর অশ্বিনী নক্ষত্রে গোচর করতে যাচ্ছে চন্দ্র
  • এই নক্ষত্রে ১৫ মে ২০২৬, রাত ৮.৪৪ মিনিট পর্যন্ত থাকবে চন্দ্র

১৪ মে গুরুর প্রদোষ ব্রত। আর সেই শুভ দিনেই কেতুর অশ্বিনী নক্ষত্রে গোচর করতে যাচ্ছে চন্দ্র। ১৪ মে, বৃহস্পতিবার রাত ১০.৩৩ মিনিটে অশ্বিনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করে যাবে। এই নক্ষত্রে ১৫ মে ২০২৬, রাত ৮.৪৪ মিনিট পর্যন্ত থাকবে চন্দ্র। আর এই গোচরে কিছু রাশির জীবনে ভাল সময় আসবে। হাতে টাকার অভাব থাকবে না।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ১৪ মে ঠিক কোন ৪ রাশির গোল্ডেন টাইম শুরু হচ্ছে। 

মেশ রাশি
এই রাশির জাতকদের জন্য অশ্বিনী নক্ষত্রে চাঁদের গোচর দারুণ সময় নিয়ে আসবে। এই জাতকদের আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে। কেরিয়ারের সমস্যা দূর হবে। কর্মস্থলে নতুন দায়িত্ব পাবেন। বসের প্রিয় পাত্র হয়ে উঠবেন। এই সময় ব্যবসাতেও উন্নতি হবে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। পাশাপাশি পরিবারে শান্তি বিরাজ করবে। সব জটিলতা কেটে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

মিথুন রাশি
এই রাশির জন্যও সময়টা ভাল যাবে। শুভ পরিণাম নিয়ে আসবে। এই জাতকেরা ধনলাভ করতে পারবেন। টাকার অভাব হয়ে যাবে শেষ। পরিবারে সম্মান পাবেন। আত্মবিশ্বাস বাড়বে।

এই সময় বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। সেই সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে বিরাট লাভ হবে। মানসিক শান্তি বাড়বে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

সিংহ রাশি
এই রাশির জন্যও সময়টা ভাল কাটবে। এই গোচরের জন্য আপনাদের সামনে একাধিক রাস্তা খুলে যাবে। পুরনো ইচ্ছে পূরণ হবে। চাকরিতে বিরাট উন্নতির যোগ তৈরি হচ্ছে। প্রোমোশোন হতে পারে। ইনক্রিমেন্টও হওয়ার সম্ভাবনা। এই সময় ব্যবসাতেও এগিয়ে যাবেন। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। এছাড়া পরিবারের সমস্যা মিটে যাবে। আত্মীয়রা পরামর্শ চাইবেন। 

ধুন রাশি
চন্দ্রের কেতুর অশ্বিনী নক্ষত্রে প্রবেশের ফলে সমাজে সম্মান বাড়বে। মানসিক শান্তি আসবে। আর্থিক স্থিতি বদলে যাবে। সম্পর্কে জটিলতা কেটে যাবে। ব্যবসা বাড়বে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। আর্থিক লাভ হবে। এই সময় আপনি বাইরে যেতে পারেন। বিদেশ ভ্রমণও হতে পারে। তাই গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যাবে। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

Read more!
Advertisement
Advertisement