Advertisement

Chandra Gochar: শনির প্রিয় মকর রাশিতে গোচর করল চন্দ্র, চমকাবে এই ৩ রাশির কপাল

Chandra Gochar August: অগাস্ট মাসে গোচর করল চন্দ্র। চাঁদের এই গোচরে ৩ টি রাশির আর্থিক ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে। কোন কোন রাশির ভাগ্য ফিরবে?

শনির প্রিয় মকর রাশিতে গোচর করল চন্দ্রশনির প্রিয় মকর রাশিতে গোচর করল চন্দ্র
Aajtak Bangla
  • 25 Aug 2026,
  • अपडेटेड 4:26 PM IST
  • চন্দ্রকে মন, মস্তিষ্ক এবং আবেগের কারক হিসেবে দেখা হয়।
  • চন্দ্রের গোচর একাধিক রাশির জন্য যথেষ্ট পরিমাণে ফলদায়ক হয়ে ওঠে।
  • চন্দ্র গোচর মানসিক শক্তির পাশাপাশি কিছু রাশির কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মন, মস্তিষ্ক এবং আবেগের কারক হিসেবে দেখা হয়। ফলে চন্দ্রের গোচর একাধিক রাশির জন্য যথেষ্ট পরিমাণে ফলদায়ক হয়ে ওঠে। আজ, মঙ্গলবার ভোর রাত ৩টে বেজে ৬ মিনিটে ধনু রাশি ত্যাগ করে শনিশাসিত মকর রাশিতে প্রবেশ করেছে চন্দ্র। আগামী ২৭ অগাস্ট দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে চাঁদ।

জ্যোতিষ বলছে, এই চন্দ্র গোচর মানসিক শক্তির পাশাপাশি কিছু রাশির কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এই গোচরটির ফলে বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য মানসিক শান্তি, অসমাপ্ত কাজে সাফল্য এবং আর্থিক লাভ বয়ে আনার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি

চন্দ্রের এই গোচর আপনার ভাগ্যকে শক্তিশালী করবে। আটকে থাকা বেষ কয়েকটি কাজ আগামী ২-৩ দিনের মধ্যে শেষ হবে।  ব্যবসা কাঙ্ক্ষিত মুনাফা আসতে পারে। নতুন বিনিয়োগের জন্য সময়টি অনুকূল, এই বিনিয়োগ থেকে ভবিষ্যতে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলোর কদর করা হবে। মানসিক ভাবে চাপমুক্ত থাকতে পারবেন।

কন্যা রাশি

পঞ্চম ঘরে চন্দ্রের গোচর এই রাশির জন্য আয়ের নতুন দরজা খুলে দেবে।  যদি নতুন কোনও চাকরি বা ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তবে এই সময়টি অত্যন্ত শুভ।  আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। একাগ্রতা বৃদ্ধি পাবে, যার ফলে কর্মীরা তাদের প্রকল্পে আরও ভালো ফলাফল পাবেন।

মকর রাশি

চন্দ্র এই রাশির প্রথম ঘরে গোচর করছে। যারফলে জাতক-জাতিকার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তি বা পুরোনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। ব্যবসায়িক ভ্রমণ সফল ও লাভজনক প্রমাণিত হবে। গত কয়েকদিন ধরে চলা মানসিক বিভ্রান্তি দূর হয়ে যাবে। একইসঙ্গে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন।

 

Read more!
Advertisement
Advertisement