
বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। সৌরমণ্ডলের এই গ্রহণের ঘটনা ভৌগোলিক হলেও, জ্যোতিষ শাস্ত্রে এই গ্রহণের লাভ ও ক্ষতি দুই মানব জীবনের ওপর দেখা যায়। এই বছর দুটো চন্দ্রগ্রহণ ছিল, যার মধ্যে একটি গ্রহণ ৫ মে হয়ে গিয়েছে। আর এই বছরের শেষ গ্রহণ হতে চলেছে ২৮-২৯ অক্টোবর শারদ পূর্ণিমার রাতে। এই চন্দ্রগ্রহণ ভারতেও দেখা দেবে।
এর আগে ১৪ অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণও হয়েছিল। জ্যোতিষবিদরা জানিয়েছেন যে একমাসে দুটি গ্রহণ কোনওভাবেই লাভদায়ক নয়। শুধু তাই নয়, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পুরো ২০ দিন ভৌগোলিক ঘটনাক্রম অনুসারে বিশেষ বলা হয়েছে। যার প্রভাব বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, মহামারি, সুনামি, বড় বড় দেশে যুদ্ধের পরিস্থিতি সহ ভারত সহ গোটা পৃথিবীতে রাজনৈতিক চড়াই-উৎরাই দেখা দিতে পারে।
চন্দ্রগ্রহণ কবে
জ্যোতিষাচার্য পণ্ডিত ঋষি ত্রিবেদী জানিয়েছেন যে ২৮-২৯ অক্টোবরের মধ্যরাত থেকে ভারতে ২০২৩ সালের প্রথম ও শেষ খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হবে। এই গ্রহণ ভারত থেকে দেখতে পাওয়া যাবে। এর আগে ভারতে শেষ চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ২০২২ সালে।
কোন কোন দেশ দেখতে পাবে
ভারতে শনিবার ২৮ অক্টোবর খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়া এই গ্রহণ দেখা যাবে আটলান্টিক মহাসাগর, সিন্ধু মহাসাগর, পশ্চিম ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর, আফ্রিকা, ইউরোপ, এশিয়া অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিার পূর্ব-উত্তর অংশে। এই গ্রহণ অশ্বিনী নক্ষত্র ও মেষ রাশিতে হবে বলে জানা গিয়েছে।
ভারতে কখন দেখা যাবে এই গ্রহণ
ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না বলেই জানা গিয়েছে। তবে চন্দ্রগ্রহণের স্পর্শ রাত ১টা ০৫ মিনিটে, রাত ১টা ৪৪ মিনিটে মধ্যকাল ও এর মোক্ষ রাত ২টো ২৪ মিনিটে হবে।
চন্দ্রগ্রহণের সূতক কালের সময়
২৮-২৯ অক্টোবর খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের সূতক সময়টি ৯ ঘন্টা আগে অর্থাৎ ২৮ অক্টোবর বিকেল ০৪:০৫ থেকে শুরু হবে। ধর্মশাস্ত্র অনুযায়ী, এই সময় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। ঈশ্বরের নাম স্মরণ করুন।
রাহু-কেতু সমস্যা বাড়াবে
চন্দ্রগ্রহণের পর ৩০ অক্টোবর রাহু-কেতু রাশি পরিবর্তন করবে। আবার ৪ নভেম্বর শনিদেব কুম্ভ রাশিতে মার্গী হবে। এই ২০ দিনের প্রভাব পড়বে গোটা বিশ্বের ওপর।