Advertisement

Chandra Grahan 2026: আজ চন্দ্রগ্রহণে কোন কোন রাশির উন্নতি, কাদের ক্ষতি? জানুন ১২ রাশির উপর প্রভাব

আজ চন্দ্রগ্রহণ। আজ দুপুরেই এটা লাগবে। এর ফলে একাধিক রাশির সময় ভাল যাবে। আবার কারও কারও খারাপ সময় শুরু হবে। তাই ঝটপট জেনে নিন এর আপডেট।

চন্দ্রগ্রহণ ২০২৬ রাশিফলচন্দ্রগ্রহণ ২০২৬ রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2026,
  • अपडेटेड 9:26 AM IST
  • আজ চন্দ্রগ্রহণ
  • এর ফলে একাধিক রাশির সময় ভাল যাবে।
  • কারও কারও খারাপ সময় শুরু হবে

আজ, শুক্রবার ২৮ অগাস্ট, চলতি বছরের বছরের শেষ চন্দ্রগ্রহণ। তবে এটা পূর্ণ চন্দ্রগ্রহণ নয়। বরং এটি হল উপছায়া চন্দ্রগ্রহণ। আর অঙ্ক বলছে, ভারতীয় সময় দুপুর ১২টা বেজে ৩১ মিনিটে চন্দ্রগ্রহণ লাগছে।

জ্যোতিষ মতে, এই চন্দ্রগ্রহণ কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্রে হচ্ছে। আর শতভিষা নক্ষত্রের অধিপতি হল রাহু। আর কুম্ভের রাশি শনি। তাই এই গ্রহণে শনি এবং এবং রাহুর প্রভাব অনেকটাই বেশি থাকবে। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ১২ রাশির জন্য কেমন প্রভাব নিয়ে আসবে আজকের চন্দ্রগ্রহণ। 

মেষ রাশি
এই রাশির জন্য সময়টা খুব ভাল যাবে। চন্দ্রগ্রহণে কেরিয়ারে বিরাট সুযোগ মিলতে পাবে। অনেক দিন আটকে থাকা কাজে এগিয়ে যাবেন। টাকার সমস্যা মিটে যাবে। 

সেরা ফল মিলবে কীভাবে?
গ্রহণ শেষের পরই মন্দিরে গিয়ে শিবের পুজো দিন। 

বৃষ রাশি
আজকের চন্দ্রগ্রহণে আটকে থাকা কাজ হয়ে যাবে। সমস্যার হবে সমাধান। ঝগড়া, ঝামেলা মিটে যাবে। কেরিয়ারে এগিয়ে যাবেন। 

সেরা ফল মিলবে কীভাবে?
গ্রহণ শেষ হতেই ভগবান শিবের মাথায় জল ঢালুন। 

মিথুন রাশি
চন্দ্রগ্রহণের পর ১৫ দিন একটু সাবধানে থাকতে হবে। এই সময় স্বাস্থ্যের হাল বিগড়ে যেতে পারে। সেই সঙ্গে আইনি সমস্যায় পড়তে পারেন। 

সেরা ফল মিলবে কীভাবে?
গ্রহণ শেষ হতেই কোনও দুঃস্থ ব্যক্তিকে দুধ দান করুন। 

কর্কট রাশি
আগামী কয়েকটা দিন একটু চ্যালেঞ্জিং সময় কাটবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের। এই সময় কেরিয়ারে একটু বেশি পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যের দিকে দিতে হবে নজর। 

সেরা ফল মিলবে কীভাবে?
গ্রহণ শেষ হতেই দুঃস্থ মানুষকে চিনি দান করুন। 

সিংহ রাশি
এই সময় স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। বিশেষত, পেট এবং হাড়ের দিকে নজর রাখতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে কোনও ঝুঁকি নেবেন না। টাকা বাঁচান। বাজে খরচ কমান। 

সমস্যা সমাধান কীভাবে? 
গ্রহণ শেষ হতেই কোনও গরিব মানুষকে চাল দিন। 

Advertisement

কন্যা রাশি
এই রাশির জন্যও সময়টা ভাল যাবে না। দুর্ঘটনা থেকে বাঁচুন। এই সময় কেরিয়ার নিয়ে সচেতন হন। পরিবারে সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন। তাহলেই সমস্যা কাটবে। 

উপায় কী? 
গ্রহণ শেষ হতেই দুধ দান করুন। 

তুলা রাশি
টাকা-পয়সার বিষয়ে এই সময় একটু সাবধান হন। হুট করে বেশি খরচ করবেন না। তাতে বিপদ বাড়তে পারে। এই সময় স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকতে হবে। পেটের সমস্যা থেকে বাঁচুন। 

সমস্যার সমাধান কীভাবে?
গ্রহণ শেষ হতেই চিনি দান করুন। 

বৃশ্চিক রাশি
এই রাশির জীবনে পরিবারিক সমস্যা আসতে পারে। কেরিয়ারেও ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। টাকার সমস্যা হতে পারে। 

সমস্যার সমাধান কীভাবে?
গ্রহণ শেষ হতেই দুধ দান করুন। 

ধনু রাশি
এই রাশির জন্য চন্দ্রগ্রহণ সেরা সময় নিয়ে আসবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। শুধু তাই নয়, এই সময় অর্থের সমস্যা মিটবে। 

উপায় কী? 
গ্রহণ মিটে যাওয়ার পর শিবের মাথায় জল দিন। 

মকর রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা স্বাস্থ্যের দিকে নজর দিন। নইলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। এছাড়া কেরিয়ারে হুট করে কোনও রিস্ক নেবেন না। তাতে বিপদ বাড়ার সম্ভাবনা প্রবল। 

কীভাবে সমাধান? 
গ্রহণ শেষ হওয়ার পর কোনও দুঃস্থ ব্যক্তিকে চাল দান করুন।

কুম্ভ রাশি
এই রাশির জন্যও শারীরিক সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারে। একটু অসচেতন হলেই বিপদের আশঙ্কা। এই সময় কেরিয়ার নিয়েও সাবধান হন। নইলে ঝামেলায় পড়বেন। 

উপায় কী? 
গ্রহণ শেষ হতেই দুধ দান করুন। 

মীন রাশি
এই সময় চিন্তা বাড়বে। টেনশন সবসময় মাথায় ঘুরতে থাকবে। এছাড়া স্বাস্থ্যেও পড়তে পারে প্রভাব। কেরিয়ারে জটিলতা তৈরি হতে পারে। তাই এই সময় ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। 

উপায়? 
গ্রহণ শেষ হতেই চিনি দান করুন। 

 

Read more!
Advertisement
Advertisement