Advertisement

Chandra Guru Yuti 2026: ২১ এপ্রিল থেকেই মালামাল ৫ রাশি, সম্পদ বাড়বে, চন্দ্র-গুরুর বিশেষ যুতি

২১ এপ্রিল চন্দ্র এবং গুরু মিথুন রাশিতে যুতি তৈরি করতে চলেছে। যার ফলে তৈরি হবে বিশেষ যুতি। আসলে এই মিথুন রাশিতে ইতিমধ্যেই বসে রয়েছে বৃহস্পতি। আর ২১ এপ্রিল সেই রাশিতে চন্দ্র প্রবেশ করছে। আর চন্দ্র-গুরুর যুতিতে কিছু রাশির শুভ সময় শুরু হবে। আপনাদের হাতে আসবে টাকা। চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে। এমনকী সম্পদ বাড়বে। 

চন্দ্র গুরু যুতি ২০২৬চন্দ্র গুরু যুতি ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 4:32 PM IST
  • ২১ এপ্রিল চন্দ্র এবং গুরু মিথুন রাশিতে যুতি তৈরি করতে চলেছে
  • যার ফলে তৈরি হবে বিশেষ যুতি
  • এই মিথুন রাশিতে ইতিমধ্যেই বসে রয়েছে বৃহস্পতি

২১ এপ্রিল চন্দ্র এবং গুরু মিথুন রাশিতে যুতি তৈরি করতে চলেছে। যার ফলে তৈরি হবে বিশেষ যুতি। আসলে এই মিথুন রাশিতে ইতিমধ্যেই বসে রয়েছে বৃহস্পতি। আর ২১ এপ্রিল সেই রাশিতে চন্দ্র প্রবেশ করছে। আর চন্দ্র-গুরুর যুতিতে কিছু রাশির শুভ সময় শুরু হবে। আপনাদের হাতে আসবে টাকা। চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে। এমনকী সম্পদ বাড়বে। 

তাই আর সময় নষ্ট না করে এমনই ৫ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। এই তালিকায় আপনার রাশি থাকলে সুদিনের জন্য তৈরি হন। 

মিথুন রাশি
২১ এপ্রিল থেকে মিথুন রাশির দারুণ সময় শুরু। আপনাদের রাশিতেই এই যোগ তৈরি হচ্ছে। ফলে জীবনে উন্নতি নিশ্চিত। এই সময় আপনাদের ব্যক্তিত্বে বিরাট বদল আসবে। অন্তর থেকে বেরিয়ে আসবে আত্মবিশ্বাস। আপনাদের নির্ণয় নেওয়ার ক্ষমতা আগের থেকে অনেকটাই বাড়বে। টাকার অভাব দূর হবে। এই সময় আটকে থাকা কাজ হয়ে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

সিংহ রাশি
এই সময়টা দারুণ কাটবে সিংহ রাশির। আপনাদের আমদানি বাড়বে। নতুন আয়ের স্রোত তৈরি হবে। বিনিয়োগে এবার মিলবে রিটার্ন। পুরনো ধারদেনা থেকে মিলবে মুক্তি। পৈতৃক সম্পতি পেয়ে যাবেন। যার ফলে অনেক বিপদ দূর হয়ে যাবে। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।

কন্যা রাশি
এই রাশির গ্রাহকেরাও শুভ দিন কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে প্রোমোশন হতে পারে। নতুন চাকরি পেতে পারেন। বড় দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় হবে বিরাট লাভ। কোনও বড় চুক্তি হতে পারে। সমাজে কদর বাড়বে। অনেকেই সম্মান করবেন। প্রচুর টাকা পাবেন। ব্যাঙ্কে ব্যালেন্স বাড়বে। তবে এই সময় খরচা করুন একটু সাবধানে। 

ধনু রাশি
এই রাশির অধিপতি বৃহস্পতি। যার ফলে এই যোগে বাম্পার সময় কাটাতে পারবেন। পাবেন প্রচুর টাকা। এই সময় বিয়ের যোগ তৈরি হবে। বিয়ের প্রস্তাব পেতে পারেন।

এছাড়া ব্যবসাতেও বিরাট লাভ হবে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। তাই ধনু রাশির জাতকেরা ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

কুম্ভ রাশি
এই রাশির জাতকেরা শুভ সংবাদ পাবেন। পড়ুয়ারা উচ্চ শিক্ষার সুযোগ পাবেন। এই সময় প্রপার্টি কিনতে পারেন। পাশাপাশি গাড়ি কেনার যোগও তৈরি হবে। সেই সঙ্গে টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স উপচে পড়বে। তাই ২১ এপ্রিল থেকে সেরা দিন কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।  

Read more!
Advertisement
Advertisement