Advertisement

Chaturgrahi Yog 2026: টেবিলে আসবে প্রোমোশনের চিঠি, মাইনে বাড়বে, ১১ এপ্রিল থেকে মীন রাশিতে চতুর্গ্রহী যোগ

১১ এপ্রিল ২০২৬ বুধ মীন রাশিতে গোচর করবে। যার ফলে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। ভাগ্য ফিরবে ৪ রাশির। যদিও ১৪ এপ্রিল এই যোগ শেষ হয়ে যাবে। কিন্তু ওই কয়েকটা দিন দারুণ লাভ পাবে কিছু রাশি। তাঁদের প্রোমোশন হবে।

চতুর্গ্রহী যোগচতুর্গ্রহী যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 2:16 PM IST
  • ১১ এপ্রিল ২০২৬ বুধ মীন রাশিতে গোচর করবে
  • যার ফলে তৈরি হবে চতুর্গ্রহী যোগ
  • ভাগ্য ফিরবে ৪ রাশির

জ্যোতিষ শাস্ত্র মতে, কোনও রাশিতে ৪ বড় গ্রহের মিলনে শক্তিশালী চতুর্গ্রহী যোগ তৈরি হয়। আর এপ্রিলের দ্বিতীয়ে সপ্তাহেই মীন রাশিতে মঙ্গল, শনি, বুধ এবং সূর্য মিলে চতুর্গ্রহী রাজযোগ তৈরি করতে চলেছে। 

প্রসঙ্গত, ১১ এপ্রিল ২০২৬ বুধ মীন রাশিতে গোচর করবে। যার ফলে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। ভাগ্য ফিরবে ৪ রাশির। 

যদিও ১৪ এপ্রিল এই যোগ শেষ হয়ে যাবে। কিন্তু ওই কয়েকটা দিন দারুণ লাভ পাবে কিছু রাশি। তাঁদের প্রোমোশন হবে। বাড়বে ধনসম্পত্তি। পাশাপাশি ব্যবসায় নতুন ডিল ফাইনাল হয়ে যাবে। তাই আর সময় নষ্ট নয়, বরং যেই ৪ রাশি এই সময় দারুণ কাটাবে, সেই সব রাশি সম্পর্কে জেনে নিন। 

মেষ রাশি
এই চতুর্গ্রহী যোগে আপনাদের কেরিয়ারে বিরাট উন্নতি হবে। নতুন সুযোগ আসবে। বিরাট চাকরি পেতে পারেন। বড় প্রোমোশন হতে পারে। পুরনো বিনিয়োগে এবার লাভ পাবেন। ব্যবসায় প্রচুর লাভ হবে। তাই টাকার অভাব আর থাকবে না। বরং ভাল সময় কাটাতে পারবেন। তাই এখন থেকেই সুসময়ের জন্য তৈরি হয়ে যান। 

বৃষ রাশি
চতুর্গ্রহী যোগের জন্য আপনাদের প্রোমোশন হবে। এই সময় বস আপনাদের কাজে তুষ্ট হবেন। যার ফলে স্যালারি বাড়বে। 

যদিও শুধু চাকরি নয়, এছাড়া আরও নানাভাবে এই সময় টাকা কামাতে পারেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসায় বড় অর্ডার পাবেন। 

তুলা রাশি
এই রাশির জাতকেরা বিরাট ফল পেতে পারেন। আপনারা বসের গুডবুকে চলে আসবেন। যার ফলে আর্থিক উন্নতি হবে। স্বাস্থ্যের হাল ফিরবে। এই সময় সিঙ্গলরা লাইফ পার্টনার পেতে পারেন। আপনাদের ভাগ্য ফিরবে। এছাড়া বাড়িতে পরিস্থিতি শান্ত থাকবে। জীবনের সব সমস্যার হয়ে যাবে শেষ। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।

মীন রাশি
চতুর্গ্রহী যোগের জন্য দারুণ কাটবে মীন রাশির জাতকদের। আপনাদের আটকে থাকা কাজ হয়ে যাবে। চাকরিতেও প্রোমোশন হবে। এই সময় আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। যার ফলে অনেক দায়িত্ব মিলবে। এই সময় দুশ্চিন্তা কমবে। তাই গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 

 

Read more!
Advertisement
Advertisement