Advertisement

সমৃদ্ধি লাভে ভাই বা দাদার Zodiac Signs অনুযায়ী এই রঙের রাখী পরান, পড়ুন Rakhi Horoscope

ভাই বা দাদার সুখ ও সমৃদ্ধির জন্য রাশি অনুযায়ী শুভ রঙের রাখি বাঁধতে পারেন। জেনে নিন, রাশি অনুযায়ী কোন রঙের রাখি বাঁধা শুভ।

রাখীবন্ধনের রাশিফলরাখীবন্ধনের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Aug 2026,
  • अपडेटेड 5:17 PM IST
  • রাখীবন্ধনে ভাই ও দাদার রাশি অনুযায়ী বাঁধুন রাখী।
  • জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি।

আগামী ২৮ অগাস্ট রাখীবন্ধন। সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। দেশজুড়ে ধুমধাম এবং আনন্দ-উৎসাহের সঙ্গে উদযাপিত হয় এই উৎসব। দিদি-বোনেরা ভাই বা দাদার হাতে রাখি বেঁধে তাঁর দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন। পবিত্র এই উৎসবে ভাইয়ের হাতে রাঁখি বেঁধে তাঁর কাছ থেকে উপহারও নেন। শুধু ধর্মীয় বিশ্বাস নয়, আর্থিক দিক থেকেও রাখীর গুরুত্ব রয়েছে। তবে সে জন্য ভাই বা দাদার রাশি অনুযায়ী বেছে নিতে হবে শুভ রং। চলুন জেনে নেওয়া যাক।

মেষ রাশি: এই রাশির অধিপতি মঙ্গল। জাতকদের হাতে লাল রঙের রাখি বাঁধতে পারেন। কপালে কুমকুমের তিলকও পরিয়ে দিন। মালপোয়া দিয়ে মুখ মিষ্টি করান। জ্যোতিষমতে, নতুন কাজে সাফল্যের সম্ভাবনা তৈরি হবে।

বৃষ রাশি: এই রাশির অধিপতি শুক্র। হাতে সাদা রেশমি সুতোর রাখি বাঁধুন। লাল তিলক দিন। দুধ দিয়ে তৈরি মিষ্টি খাওয়ান। মানসিক শান্তি লাভ।

মিথুন রাশি: এই রাশির জাতকদের হাতে সবুজ রঙের রাখি বাঁধুন। কপালে হলুদের তিলক দিন। এই রাশির অধিপতি বুধ। জ্যোতিষমতে, ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখ-সমৃদ্ধি লাভ হয়। খাওয়ান বেসনের লাড্ডু।

কর্কট রাশি: এই রাশির অধিপতি চন্দ্র। তাই ভাইয়ের হাতে উজ্জ্বল সাদা রঙের রাখি বাঁধুন। কপালে চন্দনের তিলক দিন। মিষ্টি হিসেবে খাওয়াতে পারেন রাবড়ি। দাদা বা ভাই জীবনে সাফল্য লাভ করবেন।

সিংহ রাশি: এই রাশির অধিপতি সূর্য। সূর্যের রং হলুদ। তাই ভাইয়ের হাতে সোনালি বা হলুদ রঙের রাখি বাঁধুন। হলুদের তিলকও দিন। জ্যোতিষমতে, জীবনে আসবে সুখ-সমৃদ্ধি।

কন্যা রাশি: এই রাশির ভাই বা দাদাকে খাওয়ান মোতিচূর লাড্ডু। এই রাশির অধিপতি বুধ। গণেশের প্রতীকের রাখি বাঁধুন। 

তুলা রাশি: এই রাশির অধিপতি শুক্র। এই রাশির ভাইয়ের হাতে নীল রঙের রাখি বাঁধতে পারেন। তাঁকে সুজি খাওয়ান। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। দূরে থাকে নেতিবাচক চিন্তা।

বৃশ্চিক রাশি: হাতে লাল রঙের রাখি বাঁধুন। মুক্তোযুক্ত রাখি বাঁধলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে। কপালে লাল তিলক দিন। গুড় দিয়ে তৈরি মিষ্টি খাওয়ান।

Advertisement

ধনু রাশি: এই রাশির অধিপতি বৃহস্পতি। জাতকদের হাতে হলুদ বা সোনালি রাখি বাঁধতে পারেন। কপালে হলুদ বা কুমকুমের তিলক দিন। মিষ্টি হিসেবে রসগোল্লা খাওয়াতে পারেন। মানসিক শান্তি থাকবে। এই 

মকর রাশি: হাতে নীল রঙের রাখি বাঁধুন। জাতকদের অশুভ প্রভাব থেকে রক্ষা করে। কপালে জাফরানের তিলক দিন। বালুশাহি খাওয়ান।

কুম্ভ রাশি: এই রাশির অধিপতি শনি। জাতকদের হাতে রুদ্রাক্ষ দিয়ে তৈরি রাখি বাঁধা শুভ। কপালে হলুদের তিলক দিন। কালাকাঁদ খাওয়ান। ভাল ব্যক্তিত্ব এবং দৃঢ় মনোবল তৈরি হবে।

মীন রাশি: হাতে সোনালি বা হলুদ রঙের রাখি বাঁধুন। কপালে হলুদের তিলক দিন। মিল্ক কেক খাওয়াতে পারেন। মন সব সময় প্রফুল্ল থাকবে।

Read more!
Advertisement
Advertisement