Advertisement

Lucky 5 রাশির বাম্পার কাটবে বছরের শেষ মাস, পড়ুন December Career Horoscope

গ্রহের পরিবর্তিত গতির প্রভাবে একাধিক রাশি ভাগ্যের সহায়তা পাবে। খুলে যাবে উন্নতির নতুন পথ। ব্যবসায় লাভ, চাকরিতে পদোন্নতি এবং আর্থিক পরিস্থিতির উন্নতির যোগ তৈরি হবে।

ডিসেম্বর কেরিয়ার রাশিফল।ডিসেম্বর কেরিয়ার রাশিফল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Nov 2026,
  • अपडेटेड 9:35 PM IST
  • শুভ প্রভাব পড়বে ৫ রাশির জাতক ও জাতিকাদের উপর।
  • ডিসেম্বরের রাশিফল পড়ুন।

২০২৬ সালের শেষ মাস ডিসেম্বর। জ্যোতিষ মতে, আগামী মাসে একাধিক গ্রহের অবস্থান ও গতিপথে পরিবর্তন ঘটতে চলেছে। তার শুভ প্রভাব পড়বে ৫ রাশির জাতক ও জাতিকাদের জীবনে। ডিসেম্বর মাসে শনি মীন রাশিতে মার্গী হবে। অন্যদিকে বক্রী অবস্থায় থাকবে বৃহস্পতি। পাশাপাশি ছায়াগ্রহ রাহু ও কেতুর সঙ্গে সূর্য, বুধ এবং শুক্রও রাশি পরিবর্তন করবে। গ্রহের এই অবস্থান পরিবর্তনের ফলে জীবনে আসবে বড়সড় বদল। জ্যোতিষ অনুযায়ী, গ্রহের পরিবর্তিত গতির প্রভাবে ৫ রাশির জাতক ও জাতিকারা ভাগ্যের সহায়তা পাবেন। খুলে যাবে উন্নতির নতুন পথ। ব্যবসায় লাভ, চাকরিতে পদোন্নতি এবং আর্থিক পরিস্থিতির উন্নতির যোগ তৈরি হতে পারে। দেখে নেওয়া যাক, ২০২৬ সালের ডিসেম্বর মাস কোন ৫ রাশির জাতক ও জাতিকাদের জন্য সবচেয়ে শুভ হতে চলেছে।

কর্কট রাশি: ডিসেম্বর মাস কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য অনুকূল হবে। দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন সমস্যার অবসান ঘটতে পারে। ধনস্থানে বৃহস্পতির অবস্থানের কারণে আচমকা অর্থলাভের যোগ। ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সফল হবেন। চাকরিজীবীদের বেতনবৃদ্ধির যোগ। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। পুরনো কোনও বিনিয়োগ থেকেও মোটা অঙ্কের লাভ হতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করবেন। নতুন ব্যবসা শুরু করতে চাইলেও এই মাসটি লাভজনক হবে।

বৃষ রাশি: ডিসেম্বর মাস ইতিবাচক হবে আপনার জন্য। ভাগ্যের সহায়তা পাবেন। এই রাশির জাতক ও জাতিকাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শুরু হওয়ার সম্ভাবনা। সাফল্য পাবেন। কাছের লোকেদের সহযোগিতা পাবেন। তাঁদের সাহায্যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের কাজের প্রয়োজনে একাধিক জায়গায় যাতায়াত করবেন। সেই সূত্রে লাভের মুখ দেখবেন। স্বাস্থ্যও ভাল থাকার সম্ভাবনা।

তুলা রাশি: ডিসেম্বর মাস তুলা রাশির জাতক ও জাতিকাদের চাকরি এবং আর্থিক পরিস্থিতির জন্য অনুকূল হবে। এই রাশির আয় দ্রুত বাড়াতে সাহায্য করবে বৃহস্পতির অবস্থান। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাওয়ার সম্ভাবনা। সেই সূত্রে পদোন্নতির পাশাপাশি বোনাসও পাবেন। ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন ব্যবসায়ীরা। নতুন গ্রাহক তৈরিতেও সফল হবেন। ধীরে ধীরে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আয়ের নতুন উৎস খুলে যেতে পারে। দাম্পত্য জীবন সুখের হবে। পারিবারিক জীবনেও সুখ ও শান্তি।

Advertisement

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও ২০২৬ সালের শেষ মাসটি ভাল কাটবে। আয়ের একাধিক নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। চাকরিজীবীরা নিজেদের পরিশ্রমের সুফল পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে। ব্যবসায়ীরা নতুন চুক্তি করতে পারেন। মোটা অঙ্কের অর্থলাভের সম্ভাবনা। কাজেও সাফল্য পাবেন।

মীন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও ডিসেম্বর মাস গুরুত্বপূর্ণ হতে পারে। এই মাসে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। জীবনের একাধিক ক্ষেত্রে সাফল্যের পথ খুলে যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। চাকরিজীবীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী পদোন্নতি বা বেতনবৃদ্ধি পেতে পারেন। ব্যবসায়ীদের নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে। দশম স্থানে সূর্যের অবস্থানের কারণে চাকরি ও ব্যবসা দুই ক্ষেত্রেই লাভের যোগ। কাজ থেকেও আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা।

Read more!
Advertisement
Advertisement