Advertisement

Guru Gochar 2026: এই ৩ রাশি বৃহস্পতির খুব প্রিয়, অক্টোবর পর্যন্ত মিলবে টাকা আর টাকা, বাড়বে সম্মান

গুরুর প্রিয় ৩ রাশি। এই রাশিদের জীবনে উন্নতি নিশ্চিত। তাই ঝটপট এই সব রাশি সম্পর্কে জেনে নিন।

গুরু গোচর ২০২৬গুরু গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jun 2026,
  • अपडेटेड 9:34 AM IST
  • দেবগুরু বৃহস্পতি সুখ, সৌভাগ্য, বুদ্ধি, জ্ঞান, ধর্ম এবং ধনের কারক
  • নবগ্রহে কল্যাণকারী এবং শুভ ফল দেওয়া গ্রহ বলে মনে করা হয় এটিকে
  • গুরুর কৃপা সব রাশির উপরই রয়েছে

জ্যোতিষ শাস্ত্র মতে, দেবগুরু বৃহস্পতি সুখ, সৌভাগ্য, বুদ্ধি, জ্ঞান, ধর্ম এবং ধনের কারক। নবগ্রহে কল্যাণকারী এবং শুভ ফল দেওয়া গ্রহ বলে মনে করা হয় এটিকে। আর গুরুর কৃপা সব রাশির উপরই রয়েছে। কিন্তু জ্যোতিষ গণনা অনুসারে কিছু রাশি বৃহস্পতির খুবই প্রিয়। আর এমনই ৩ রাশি সম্পর্কে আমরা আজ জানাব। অক্টোবর পর্যন্ত এই রাশিগুলির জীবন বদলে যাবে দেবগুরুর কৃপায়। হাতে আসবে টাকা। ইনকাম বাড়বে। সম্মান পাবেন।

আসলে মঙ্গলবার, ২ জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করতে চলেছে। আর গুরুর নিজের উচ্চ রাশি কর্কটে গোচর করার ফলে কিছু রাশির ভাগ্য বদলে যাচ্ছে। বিশেষত, ৩ রাশির ভাগ্য বদলাবে। এই রাশিগুলি বৃহস্পতির খুবই প্রিয়। তাই জেনে নিন, ঠিক কোন কোন রাশির বাম্পার সময় কাটবে-

কর্কট রাশি
বৃহস্পতির কর্কট গোচর জ্য়োতিষ শাস্ত্র অনুযায়ী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়া কর্কট রাশি বৃহস্পতির প্রিয় রাশিও। তাই এই রাশির জাতক এবং জাতিকাদের জীবন বদলে যাবে। টাকার অভাব হয়ে যাবে শেষ। চাকরিতে উন্নতি হবে। প্রোমোশনের বিরাট যোগ রয়েছে। পাশাপাশি ব্যবসাতেও বাম্পার লাভ হবে। 

এই সময় পরিবারে ভাল সময় কাটবে। অনেক ঝামেলা অশান্তি মিটে যাবে। সম্মান পাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

ধনু রাশি
গুরুর অন্যতম প্রিয় রাহু ধনু। এর অধিপতি দেবগুরু বৃহস্পতি নিজেই। এছাড়া বৃহস্পতির কর্কট রাশির গোচরে এই রাশির জাতক এবং জাতিকারে জীবনেও সেরা সময় আসবে। আপনাদের ভাগ্যের তালা খুলে যাবে। ঝামেলা অশান্তি কেটে যাবে। লিডার হয়ে উঠতে পারেন। এই সময় ধর্মের দিকে মন যেতে পারে। নিয়মিত পুজো করলে ভাল ফল পাবেন। বৃহস্পতির কৃপায় মিটে যাবে টাকার অভাব। 

মীন রাশি
এই রাশিটিও বৃহস্পতির অত্যন্ত প্রিয়। যার ফলে এই সময় দারুণ সময় কাটাতে পারবেন এই রাশির জাতক এবং জাতিকারাও। আপনাদের সন্তান সুখে-শান্তিতে থাকবে। উচ্চ শিক্ষায় এগিয়ে যাবেন। 

Advertisement

এছাড়া কাজের অভাব মিটে যাবে। নতুন চাকরি হতে পারে। ব্যবসাতেও বিরাট উন্নতির আশা রয়েছে। পাশাপাশি টাকার সমস্যাও মিটে যাবে। তাই আজ থেকেই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।


বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

  

 

Read more!
Advertisement
Advertisement