Advertisement

Goddess Durga Favourite Zodiacs: দুর্গার প্রিয় এই ৪ রাশির জীবনে সব সময় জ্যাকপট! সাফল্য, সুখ এদের ছায়াসঙ্গী

Durga Favourite Zodiacs: নবরাত্রির এই নয় দিন, দেবী দুর্গার আরাধনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী কিছু রাশির জাতক-জাতিকারা দেবী দুর্গার পছন্দের তালিকার একেবারে প্রথম দিকেই থাকেন।

দুর্গার প্রিয় রাশিদুর্গার প্রিয় রাশি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Mar 2026,
  • अपडेटेड 4:11 PM IST

কথায় বলে হিন্দু ধর্মে ১২ মাসে ১৩ পার্বণ। এর মধ্যে নবরাত্রি উৎসব বছরে ৪ বার উদযাপিত হয় -চৈত্র ও শারদীয়া নবরাত্রি এবং দুটি গুপ্ত নবরাত্রি। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে চৈত্র নবরাত্রি উৎসব পালিত হবে। এই সময়ে মা দুর্গার নয়টি রূপকে আচার-অনুষ্ঠানের সঙ্গে পুজো করা হয়। বাংলায় এই পুজোই বাসন্তী দুর্গা পুজো নামে পরিচিত। বসন্তকালে এই পুজো হয় বলে, এই দুর্গাপুজো বাসন্তী নামে পরিচিত। 

নবরাত্রির এই নয় দিন, দেবী দুর্গার আরাধনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী কিছু রাশির জাতক-জাতিকারা দেবী দুর্গার পছন্দের তালিকার একেবারে প্রথম দিকেই থাকেন। এদের জীবনে ইতিবাচক ঘটনা ঘটতে থাকে এবং দেবী সব সময় রক্ষা করেন।

মিথুন/GEMINI রাশিফল Rashifal (May 21-June 21) 

মিথুন রাশির উপর দেবী দুর্গার আশীর্বাদ থাকায় অনেক গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন হতে পারে। চাকরি বা ব্যবসায় নতুন সুযোগের সৃষ্টি হয় এবং কঠোর পরিশ্রম যথাযথ স্বীকৃতি পায়। আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মানসিক তৃপ্তি লাভ হয়। 

কন্যা/ VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

কর্মজীবনের দিক থেকে কন্যার জাতকদের সময় বেশ অনুকূল থাকে। কর্মক্ষেত্রে বিদ্যমান বাধা-বিপত্তি সহজে দূর হয়। এরা কঠোর পরিশ্রমের সুফল পান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সহায়তা লাভ করেন। বিভিন্ন পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পান। আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে। 

মীন/ PISCES রাশিফল Rashifal (Feb 20-March 20) 

দেবী দুর্গার আশীর্বাদে মীন রাশির জাতকদের জীবন অত্যন্ত সৌভাগ্যজনক প্রমাণিত হতে থাকে। চাকরি ও ব্যবসায় উন্নতি হয়। আর্থিক লাভের নতুন নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কও সৌহার্দ্যপূর্ণ থাকে। কোথাও বিনিয়োগে ভাল লাভ হয়। সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক থাকে।  

কুম্ভ/ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19) 

Advertisement

কুম্ভর জাতকদের আদালত সংক্রান্ত মামলা-মোকদ্দমা বা আইনি বিষয়ে ইতিবাচক ফল লাভ হয়। র্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হলেও, সাফল্য চিরস্থায়ী হয়। নতুন প্রকল্পে কাজ করার সুযোগ তৈরি হতে থাকে। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তাভাবনা করে নিলে সমস্যা হয় না। সম্পর্কের ক্ষেত্রে এরা খুবই লাকি। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 


 

Read more!
Advertisement
Advertisement