Advertisement

Dhan Lakshmi Rajyog এ লাকি 4 রাশি, জানুন কবে থেকে আপনার কেরিয়ারে তুঙ্গ উন্নতি

জ্যোতিষশাস্ত্রে শনির গতিবিধিতে পরিবর্তন হলে  প্রভাব পড়ে ১২টি রাশির জাতক ও জাতিকার জীবনেই। ২০২৬ সালের শেষ দিকে শনির অবস্থানে বড় পরিবর্তন আসতে চলেছে। পঞ্জিকা অনুযায়ী, ১১ ডিসেম্বর শনিদেব মার্গী হবেন। সহজ কথায় সোজা পথে চলতে শুরু করবে এই গ্রহ। তৈরি হবে ধনলক্ষ্মী রাজযোগ।

শনি রাশিফলশনি রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Aug 2026,
  • अपडेटेड 8:12 PM IST
  • শনি মার্গী হওয়ায় লাভবান ৪ রাশি।
  • এই রাজযোগের প্রভাবে আটকে থাকা কাজ গতি পাবে।

শনিদেব হলেন কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা। জ্যোতিষ মতে, শনির অবস্থান শক্তিশালী হলে জীবনে পরিশ্রম, শৃঙ্খলা এবং স্থায়ী সাফল্য আসে। শনিদেব মার্গী হওয়ার পর ৪ রাশির জাতক ও জাতিকার আর্থিক লাভ, চাকরিতে উন্নতি এবং ব্যবসা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। আগামী ১১ ডিসেম্বর শনিদেব মার্গী অবস্থায় ফিরবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন দায়িত্ব, পদোন্নতি বা ভাল সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন প্রকল্প এবং বিনিয়োগের দরজা খুলতে পারে। জ্যোতিষশাস্ত্রে শনির গতি ধীর কিন্তু অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হয়। তাই শনির প্রভাব আচমকা লাভের বদলে ধীরে ধীরে স্থায়ী সাফল্য এনে দেবে। 

কর্কট রাশি: শনির মার্গী গতি কর্কট রাশির জাতক ও জাতিকাদের কেরিয়ারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। পরিশ্রমের ভাল ফল পাওয়ার সম্ভাবনা। চাকরিতে পদ ও সম্মান বৃদ্ধি। ব্যবসায়ীরা পুরনো যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। নতুন ব্যবসায়িক সুযোগ। আর্থিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি সঞ্চয়ও বাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করবেন।

মকর রাশি: শনির গতিপথে পরিবর্তন এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। মার্গী শনির প্রভাবে কর্মজীবনে স্থায়িত্ব আসতে পারে। চাকরিতে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার যোগ। ব্যবসায়ীরা নিজেদের পরিশ্রমের সুফল পেতে পারেন। পুরনো বিনিয়োগ বা ব্যবসায়িক পরিকল্পনা থেকে লাভের সম্ভাবনা। অর্থ সংক্রান্ত বিষয়েও ইতিবাচক পরিবর্তন।

মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির মার্গী হওয়া আর্থিক ও কেরিয়ারের দিক থেকেই লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায় নতুন চুক্তি। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা।

বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও শনির মার্গী হওয়ার পর কেরিয়ারে ইতিবাচক পরিবর্তন। চাকরিতে স্থায়িত্বের পাশাপাশি দায়িত্বও বাড়তে পারে। ব্যবসায়ীরা নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করে ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন। অর্থকড়ির দিক থেকে সময়টি অনুকূল। বড় কোনও বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ভাল ভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement