
দীপাবলিতেই কারও কারও জীবনে অর্থভাগ্য খুলতে পারে। জ্যোতিষ গণনা বলছে, সম্পদ, বিলাসিতা, প্রেম ও সুখের কারক গ্রহ শুক্রের অবস্থান কয়েকটি রাশির জন্য অনুকূল হতে পারে। তার প্রভাবে আয় বাড়া, আটকে থাকা টাকা ফেরত পাওয়া কিংবা নতুন কাজের সুযোগ আসার সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে চার রাশির জাতকদের জন্য উৎসবের পরের সময়টি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষীরা। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?
বৃষ: পুরনো বিনিয়োগে বাম্পার রিটার্ন
শুক্র বৃষ রাশির অধিপতি। তাই এই গ্রহের শুভ অবস্থানকে এই রাশির জাতকদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব মিলতে পারে। ব্যবসায়ীদের পুরনো কোনও ক্রেতার কাছ থেকে বড় বরাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগে কোথাও টাকা আটকে থাকলে তা ফেরত পাওয়ার আশাও তৈরি হতে পারে। তবে আবেগের বশে খরচ করবেন না।
মিথুন: আয়ের নতুন রাস্তা
এই রাশির জাতকদের জন্য বাড়তি উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। যাঁরা চাকরি বদলের কথা ভাবছেন, তাঁদের কাছে নতুন প্রস্তাব আসতে পারে। সমাজমাধ্যম, লেখালিখি, বিপণন বা যোগাযোগের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ ভাবে লাভবান হতে পারেন বলে জ্যোতিষীয় ব্যাখ্যা। ছোট বিনিয়োগের আগে অবশ্যই হিসাব করে নিন।
কন্যা: সংসারে স্বস্তি
কন্যা রাশির জাতকদের আর্থিক চাপ কিছুটা কমতে পারে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কোনও কাজ এগোতে পারে। পরিবারের কারও সাহায্যে নতুন উপার্জনের পথ খুলতে পারে। বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনাও এগোতে পারে। তবে বড় অঙ্কের ঋণ নেওয়ার আগে সতর্ক থাকা জরুরি।
তুলা: স্বপ্নপূরণের সময়
তুলা রাশির অধিপতিও শুক্র। ফলে এই রাশির জাতকদের জন্য শুক্রের অনুকূল অবস্থানকে শুভ বলে মনে করা হয়। কর্মক্ষেত্রে প্রশংসা, ব্যবসায় লাভ কিংবা নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে। নিজের পছন্দের কোনও দামি জিনিস কেনার পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে।