
দেশজুড়ে শুরু হয়েছে উৎসবের মরশুম। প্রতিটি বাড়ি সেজে উঠেছে আলোর মেলায়। সকলেই নিজের পরিবারের মঙ্গল ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করছেন। তবে শনির সাড়ে সাতির প্রভাবে থাকা রাশিগুলোর সময় এখন পর্যন্ত খুব একটা ভালো কাটেনি। তাই, এই রাশির জাতকেরা জীবনে কিছু সুখের আশায় রয়েছেন। তবে, সাড়ে সাতির প্রভাব সব রাশির (মেষ, কুম্ভ এবং মীন) জন্য একই রকম হবে না। জেনে নেওয়া যাক দিওয়ালির সময় সাড়ে সাতি এই তিনটি প্রভাবিত রাশির উপর কীভাবে প্রভাব ফেলবে।
মেষ রাশি:
বর্তমানে মেষ রাশিতে শনির সাড়ে সাতির প্রথম পর্যায় চলছে। আর্থিক বিষয়ে হঠকারী পদক্ষেপ নেওয়া ক্ষতিকর হতে পারে। আপনি যদি বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন, তবে ঝুঁকি এবং সম্ভাব্য পরিণতিগুলো ভালোভাবে বুঝে নিন। কারও পরামর্শে বা দ্রুত লাভের আশায় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। পরিস্থিতি মূল্যায়ন করার পরেই সিদ্ধান্ত নিন। এই সময়ে ধৈর্য বজায় রাখা এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অপরিহার্য হবে। ধৈর্যশীল ব্যক্তিরা কোনও বড় সমস্যার সম্মুখীন হবেন না।
কুম্ভ রাশি:
কুম্ভ রাশির জাতক-জাতিকারা বর্তমানে শনির সাড়ে সাতির অন্তিম পর্ব পার করছেন। এই পর্বটি অবরোহী সাড়ে সাতি নামেও পরিচিত। উৎসবের মরসুমে, কুম্ভ রাশির জাতক-জাতিকারা আর্থিক ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা ফান্ড ফেরত পেতে পারেন বা পুরোনো লেনদেনে অগ্রগতির সম্ভাবনা থাকতে পারে। চাকরিজীবীরা বসদের কাছ থেকে সহায়তা পেতে পারেন, অন্যদিকে যারা ব্যবসার সঙ্গে জড়িত তাঁরা নতুন যোগাযোগের মাধ্যমে লাভজনক সুযোগ খুঁজে পেতে পারেন।
মীন রাশি:
এই রাশি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় পার করছে, যা সবচেয়ে বেদনাদায়ক পর্যায় বলে মনে করা হয়। জ্যোতিষীরা এই রাশির জাতক-জাতিকাদের ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কে মতবিরোধ দেখা দিলে, রাগ করে কোনও প্রতিক্রিয়া দেখাবেন না। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন। কোনও ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। বড় বিনিয়োগ এড়িয়ে চলুন এবং আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন।