Advertisement

Diwali থেকে কেরিয়ারে 4 রাশিতে সদয় লক্ষ্মী, আয়বৃদ্ধির যোগ, পড়ুন Career Growth Astrology

দীপাবলির দিন চন্দ্র ও সূর্যের সংযোগের ফলে অমাবস্যা যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে এই যোগ খুব শুভ। একাধিক রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবন, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পারবেন।

দীপাবলির রাশিফলদীপাবলির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Nov 2026,
  • अपडेटेड 9:15 PM IST
  • ন্দ্র ও সূর্যের সংযোগের ফলে অমাবস্যা যোগ।
  • দীপাবলি থেকে কপাল খুলছে ৪ রাশির।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও সুখসমৃদ্ধি লাভের পথ করে দেয়। দীপাবলিতে পূজিত হন দেবী। ওই দিন ৪ রাশির জীবনে আসতে চলছে বদল। তাঁদের আয়বৃদ্ধির প্রবল যোগ। পঞ্জিকা বলছে, ৮ নভেম্বর দীপাবলির দিন তুলা রাশিতে সূর্য ও চন্দ্রের সংযোগের ফলে তৈরি হচ্ছে অমাবস্যা যোগ। ১০ নভেম্বর রাত ২টো ৪৮ মিনিট পর্যন্ত এই যোগ থাকবে। এই সময়কালটা দারুণ কাটবে ৪ রাশির। বিশেষ করে চাকরি ও ব্যবসায় তাঁরা উন্নতি করবেন। বাড়বে আপনার আয়।

বৃষ রাশি: দীপাবলির সময় এই রাশির জাতক ও জাতিকাদের আর্থিক লাভ মিলবে। চাকরিতে নতুন দায়িত্ব বা পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। ব্যবসায় ভাল কোনও চুক্তি। আয় বাড়তে পারে। পুরনো বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা।

তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের আর্থিক পরিস্থিতির উন্নতি। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের প্রশংসা পেতে পারেন। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁরা ভাল কোনও সুযোগ পাবেন। ব্যবসায় নতুন যোগাযোগের মাধ্যমে আর্থিক লাভের যোগ রয়েছে। আপনার আয়বৃদ্ধির যোগ।

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময় কর্মজীবনে নতুন সাফল্যের যোগ। চাকরিতে উন্নতি। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হতে পারে। ধীরে ধীরে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার আর্থিক অবস্থা ভাল হবে।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য দীপাবলির এই বিশেষ যোগ শুভ ফলদায়ক। কর্মক্ষেত্রে পদমর্যাদা ও সম্মান বাড়ার সম্ভাবনা। আটকে থাকা কাজ শেষ হবে। এর পাশাপাশি অর্থ উপার্জনের নতুন পথ খুলে যাবে। পুরনো বিনিয়োগ থেকে করবেন আয়। ব্যবসা থেকে লাভের যোগ।

Read more!
Advertisement
Advertisement