Advertisement

দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, তিন রাশির জীবনে দ্বিগুণ লাভের ইঙ্গিত

জ্যোতিষ মতে, এই চন্দ্রগ্রহণের প্রভাব বিশেষ কয়েকটি রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে সিংহ, ধনু ও মকর রাশির ক্ষেত্রে আর্থিক ও সামাজিক উন্নতির ইঙ্গিত মিলছে।

চন্দ্রগ্রহণের রাশিফলচন্দ্রগ্রহণের রাশিফল
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Feb 2026,
  • अपडेटेड 7:27 PM IST

ফাল্গুন মাসে জ্যোতির্বিদ্যার একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা। ১৭ ফেব্রুয়ারি ফাল্গুনী অমাবস্যায় সূর্যগ্রহণের পর এবার পালা চন্দ্রগ্রহণের। আগামী ৩ মার্চ দোল পূর্ণিমার দিন আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। গ্রহণ শুরু হবে বেলা ৩টে ২০ মিনিটে এবং চলবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট পর্যন্ত। ভারতের কিছু অংশ থেকে এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে বলে জানা গিয়েছে।

জ্যোতিষ মতে, এই চন্দ্রগ্রহণের প্রভাব বিশেষ কয়েকটি রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে সিংহ, ধনু ও মকর রাশির ক্ষেত্রে আর্থিক ও সামাজিক উন্নতির ইঙ্গিত মিলছে।

সিংহ রাশি:
দোলের দিনের গ্রহণ ও গ্রহগত শুভ অবস্থানের ফলে প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের সাফল্য মিলতে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ দৃঢ় হবে। কর্মজীবী মহিলাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

ধনু রাশি:
এই সময়ে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। অল্প পরিশ্রমেই বড় ফল মিলতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সন্তুষ্ট থাকবেন। নতুন সুযোগ আসতে পারে।

মকর রাশি:
ফাল্গুন পূর্ণিমার গ্রহণ মকর রাশির জাতকদের জন্য শুভ বলে মনে করা হচ্ছে। আয় বৃদ্ধি পেতে পারে। বহুদিনের ইচ্ছাপূরণ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত জটিলতার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জ্যোতিষীরা মনে করিয়ে দিচ্ছেন, গ্রহণের প্রভাব ব্যক্তিগত জন্মছকের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement