
Surya Grahan During Durga Puja: দুর্গা নবরাত্রি শুরু হবে সূর্যগ্রহণের ছায়ায়। এতে উপকার পাবেন কিছু রাশির জাতক জাতিকারা। শারদীয়া নবরাত্রি সনাতন ধর্মে অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হয়। নবরাত্রির উৎসব নয় দিন ধরে চলে, যেখানে দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয়।
এবার শারদীয়া নবরাত্রি শুরু হতে চলেছে ১৫ অক্টোবর থেকে এবং সূর্যগ্রহণ ঘটতে চলেছে নবরাত্রির প্রথম দিনেই। এবার সূর্যগ্রহণ ১৪ অক্টোবর রাত ৮টা ৩৪ মিনিটে শুরু হবে এবং ১৫ অক্টোবর সকাল ২টো ২৫ মিনিটে শেষ হবে।
নবরাত্রিতে সূর্যগ্রহণের কোনও প্রভাব পড়বে না। কারণ সূর্যগ্রহণ শেষ হবে রাত ২টো ২৫ মিনিটে। যে কারণে নবরাত্রিতে গ্রহণের কোনও প্রভাব পড়বে না। সেই সঙ্গে সমস্ত শুভকাজও শুরু হবে। কোন রাশির জন্য শারদীয়া নবরাত্রি শুভ হতে চলেছে জানুন।
মেষ রাশি
শারদীয়া নবরাত্রি মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে। এই সময়ে মা দুর্গার আশীর্বাদে মেষ রাশির জাতক-জাতিকাদের সমস্ত অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এবং তাদের স্বাস্থ্যেরও উন্নতি হবে। এছাড়াও, দুর্গা আসবেন ঘোড়ায় চরে। গমনও ঘোটকে। এটি একেবারেই শুভ নয়। তবে ৩ রাশির জন্যই শুভ হবে খালি।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের জন্যও শারদীয়া নবরাত্রি অত্যন্ত শুভ হতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীরা সুবিধা পাবেন। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। এই সময়ে, কোনও নতুন ব্যবসা থেকে লাভ হতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শারদীয় নবরাত্রি খুবই শুভ হতে চলেছে। আপনি যদি একটি নতুন চাকরি খুঁজছেন, আপনি শীঘ্রই আপনার পছন্দের কাজটি পাবেন। শীঘ্রই বিয়ের প্রস্তাব আসবে।
তুলা রাশি
শারদীয়া নবরাত্রি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর বয়ে আনবে। পছন্দের চাকরির অফার পাবেন। সুখবর পেতে পারেন। ইতিবাচক ফলাফল পাবেন।