Advertisement

Dwi Dwadash Yog 2026: ১২ জুলাই গুরু ও শুক্র বানাচ্ছে দ্বিদ্বাদশ যোগ, চাকরিতে বিরাট উন্নতি ৪ রাশির

জুলাইতে আসছে দ্বিদ্বাদশ যোগ। সেরা সময় কাটাবে ৪ রাশি। আপনাদের কাজের জায়গায় ভাগ্য ফিরবে।

দ্বিদ্বাদশ যোগ ২০২৬দ্বিদ্বাদশ যোগ ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 3:58 PM IST
  • জুলাইতে আসছে দ্বিদ্বাদশ যোগ
  • সেরা সময় কাটাবে ৪ রাশি
  • আপনাদের কাজের জায়গায় ভাগ্য ফিরবে

জ্ঞান এবং ভাগ্যের কারক গুরু বৃহস্পতি। আর প্রেম এবং ধনের কারক শুক্র। আর এই দুই গ্রহ একসঙ্গে এসে তৈরি করছে একটি শক্তিশালী যোগ। ১২ জুলাই,২০২৬, সকাল ৫টা ৫৩ মিনিটে গুরু এবং শুক্র একে অপরের ৩০ ডিগ্রি কোণে এসেছে দ্বিদ্বাদশ যোগ তৈরি করছে। এই যোগে সেরা সময় কাটাবে ৪ রাশির। এই সব রাশির জাতক এবং জাতিকাদের বিরাট লাভ হবে। চাকরিতে বড় উন্নতি হতে পারে। বাড়বে মাইনে। পাশাপাশি পরিবারের সমস্যা মিটে যাবে।

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের সেরা সময় আসবে। দ্বিদ্বাদশ যোগে বাম্পার উন্নতি হবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। ধন লাভ করতে পারবেন। পুরনো ধারদেনা মিটে যাবে। প্রেম জীবনে জটিলতা কাটবে। এই সময় পৈতৃক সম্পত্তি পাবেন। বিনিয়োগে দারুণ রিটার্ন মিলবে। এছাড়া পরিবারেও ভাল সময় আসবে। জটিলতা থেকেও মুক্তি পাবেন। তাই চিন্তার কিছু নেই। 

তুলা রাশি
দ্বিদ্বাদশ যোগে তুলা রাশির জাতক এবং জাতিকারাও দারুণ সময় কাটাবে। আপনারা জীবনে সফল হবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। কাজের জায়গায় বেতন বাড়বে। পাশাপাশি প্রোমোশনের সম্ভাবনাও প্রবল রয়েছে। এই সময় সমাজে বাড়বে আত্মবিশ্বাস। পাশাপাশি টিমের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও তৈরি হয়ে যাবে। যার ফলে মিলতে পারে নতুন দায়িত্ব।

ধনু রাশি
দ্বিদ্বাদশ যোগে বাম্পার সময় কাটবে ধনু রাশির জাতক এবং জাতিকাদের। আপনাদের ধর্মীয় যাত্রার সময় আসতে পারে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এগিয়ে যাবেন। পড়ুয়াদের বিদেশে যাওয়ার সম্ভাবনাও থাকছে। 

এই সময় চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। বেতন বাড়তে পারে। পাশাপাশি প্রোমোশনও হতে পারে। এছাড়া পরিবারে শান্তি থাকবে। নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি কেটে যাবে।

মীন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটানোর জন্য় তৈরি হয়ে যান। এই যোগে অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। ভাগ্যের সঙ্গে মিলবে। চাকরিতেও বাম্পার উন্নতির আশা রয়েছে। এই সময় স্বাস্থ্যের হাল ফিরবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। সকলেই পাশে থাকবেন। তাই অহেতুক চিন্তা করবেন না। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।     

 

Read more!
Advertisement
Advertisement