Advertisement

Dwidwadash Yog 2026: ৮ মে থেকে চাকরিতে উন্নতি, বাম্পার ইনকামের আশা, বুধ-শনির দ্বিদ্বাদশ যোগ

জ্যোতিষ শাস্ত্র মতে, শনি এবং বুধ গোচর ভীষণই গুরুত্বপূর্ণ। এর প্রভাব সরাসরি মানব জীবনের উপর পড়ে। আর ৮ মে ২০২৬, শুক্রবার সকাল ৭টা বেজে ৪১ মিনিটে বুধ এবং শনি গ্রহ একে অপরের ৩০ ডিগ্রি কোণে উপস্থিত হবে। তার মাধ্যমে এক বিশেষ যোগ তৈরি হবে। এই যোগকে দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ বলে ডাকা হচ্ছে। 

দ্বিদ্বাদশন যোগ ২০২৬দ্বিদ্বাদশন যোগ ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2026,
  • अपडेटेड 1:40 PM IST
  • জ্যোতিষ শাস্ত্র মতে, শনি এবং বুধ গোচর ভীষণই গুরুত্বপূর্ণ
  • এর প্রভাব সরাসরি মানব জীবনের উপর পড়ে
  • আর ৮ মে ২০২৬, শুক্রবার সকাল ৭টা বেজে ৪১ মিনিটে বুধ এবং শনি গ্রহ একে অপরের ৩০ ডিগ্রি কোণে উপস্থিত হবে

জ্যোতিষ শাস্ত্র মতে, শনি এবং বুধ গোচর ভীষণই গুরুত্বপূর্ণ। এর প্রভাব সরাসরি মানব জীবনের উপর পড়ে। আর ৮ মে ২০২৬, শুক্রবার সকাল ৭টা বেজে ৪১ মিনিটে বুধ এবং শনি গ্রহ একে অপরের ৩০ ডিগ্রি কোণে উপস্থিত হবে। তার মাধ্যমে এক বিশেষ যোগ তৈরি হবে। এই যোগকে দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ বলে ডাকা হচ্ছে। 

এই প্রসঙ্গে বলি, বুধ হল বৃদ্ধি এবং ভাবনার প্রতীক। আর শনি হল কর্মফল এবং পরিশ্রমের ফল দেওয়া গ্রহ। আর এই দুই গ্রহ যখন একসঙ্গে চলে আসে, তখন তার প্রভাব সব রাশির উপরই পড়তে পারে। কিন্তু ৪ রাশির উপর এর প্রভাব থাকবে বেশি। তাদের আর্থিক উন্নতি নিশ্চিত। আসুন সেই সব রাশির সম্পর্কে জেনে নেওয়া যাক। 

বৃষ রাশি
এই সময় বৃষ রাশির জাতক ও জাতিকারা ভাল খবর পাবেন। আপনারা টাকা পয়সার বিষয়েই দারুণ খবর পাবেন। ইনকামের নতুন পথ তৈরি হবে। কাজ করে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। এই সময় কেউ কেউ কাজের জন্য বাইরে যেতে পারেন। আপনাদের আত্মবিশ্বাসও অনেকটাই বাড়বে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

মিথুন রাশি
বুধ ও শনির যুতিতে কেরিয়ারে সেরা সময় আসবে মিথুন রাশির জাতক-জাতিকাদের। এবার চাকরি পেতে পারেন। প্রোমোশনের যোগ তৈরি হতে পারে। আমদানি বাড়তে পারে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীরা বড় ডিল পেতে পারেন। নতুন ক্লায়েন্ট আসতে পারে। ভাল কাজের জন্য পুরনো ক্লায়েন্ট প্রশংসা করতে পারেন। তাঁরাও নতুন ডিলের অফার দিতে পারেন। তাই এবার টাকার সমস্যা শেষের পথে। 

কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও ভাল খবর আনবে দ্বিদ্বাদশ যোগ। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। এবার পরিশ্রমের ফল মিলবে। মাথা ঠান্ডা রাখতে পারবেন। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। অনেকদিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে।  

মকর রাশি
দ্বিদ্বাদশন যোগের জন্য আর্থিক স্থিতি ফিরবে। কেরিয়ারে বদল হতে পারে। যার ফলে আগামিদিনে দারুণ ফল পাবেন। এই সময় পরিবারের সহযোগিতা মিলবে। আটকে থাকা কাজ এই সময় হয়ে যাবে। যদিও এই যোগের জন্য খরচ কিছুটা বাড়তে পারে। তাই একটু সাবধান হন। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 

 

Read more!
Advertisement
Advertisement