Advertisement

Dwidwadash Yog 2026: ১১ এপ্রিল বুধ-শুক্রর বাম্পার যোগ, এই ৩ রাশির হাতে বাড়ি-গাড়ি-টাকা

১১ এপ্রিল থেকে বুধের মীন রাশিতে প্রবেশ ঘটবে এবং শুক্র মেষ রাশিতে থাকবে। তৈরি হবে দ্বিদ্বাদশ রাজযোগ। এর ফলে ৩ রাশির ভাগ্য জেগে উঠবে রাতারাতি। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

দ্বিদ্বাদশন যোগ দ্বিদ্বাদশন যোগ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 1:36 PM IST
  • তৈরি হবে দ্বিদ্বাদশ রাজযোগ
  • ৩ রাশির ভাগ্য জেগে উঠবে রাতারাতি
  • কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

দ্বিদাদশ যোগ বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ যোগ। যা ২টি গ্রহের অনন্য ও বিশেষ সংযোগের ফলে গঠিত হয়। পঞ্জিকা অনুসারে, বুধ ও শুক্রের বিশেষ সংযোগের কারণে ১১ এপ্রিল দ্বিদাদশ যোগ গঠিত হবে। প্রকৃতপক্ষে ১১ এপ্রিল বুধ মীন রাশিতে প্রবেশ করবে। সেই সময়ে শুক্রও মেষ রাশিতে থাকবে। এর অর্থ হল, বুধ মীন রাশির দ্বিতীয়ঘরে এবং শুক্র মেষ রাশির দ্বাদশ ঘরে থাকবে। এই পরিস্থিতিতে শুক্র ও বুধের মধ্যে দ্বিদ্বাদশ রাজযোগ সৃষ্টি করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই যোগের প্রভাব কিছু রাশির জন্য উপকারী প্রমাণিত হতে পারে।

বৃষ রাশি: এই সময়টি বৃষ রাশির জন্য উপকারী হতে পারে। লাভ স্থানে বুধের অবস্থান কর্মজীবনে উন্নতির সুযোগ এনে দিতে পারে। আয় বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। জমনো টাকায় আটকে থাকা পুরনো অর্থও পুনরুদ্ধার হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা সুসংবাদ পেতে পারেন। শুক্রের কৃপায় জীবনের আরাম ও বিলাসিতাও বৃদ্ধি পাবে। 

মিথুন রাশি: এই যোগ মিথুন রাশির জাতকদের জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে। সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পাবে। যা শিল্পকলা বা সৃজনশীল ক্ষেত্রে ইতিবাচক ফল বয়ে আনতে পরে। আর্থিক সমস্যা সহজ হবে। কেউ কেউ উল্লেখযোগ্য আর্থিক লাভও দেখতে পারেন। যাঁরা চাকরিতে আছেন, তাঁদের পদোন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। স্বাস্থ্যেরও উন্নতি হবে। 

মীন রাশি: এই সংমিশ্রণটি মীন রাশির জন্য আর্থিক ভাবে লাভজনক হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। কাজের প্রশংসাও হতে পারে। যাঁরা শেয়ার বাজার বা বিনিয়োগের সঙ্গে জড়িত তাঁরাও লাভবান হতে পারেন। পারিবারিক পরিবেশ আরও ভাল হবে। এই রাশির জাতকদের কথায় মুগ্ধ হবে মানুষ। 

 

Read more!
Advertisement
Advertisement