Advertisement

Dwidwadash Yog 2026: মঙ্গল শনির দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ, জুনেই ৪ রাশির বাড়বে ইনকাম, শুভ সময়ের এন্ট্রি

৫ জুন ২০২৬, শুক্রবার রাত ১২টা ১১ মিনিটে মঙ্গল এবং শনি একে অপরের ৩০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এর ফলে তৈরি হবে দ্বিদ্বাদশ যোগ। এটি অতি শুভ একটি যোগ। এই যোগের জন্য ৪ রাশির জীবনে আসবে ভাল সময়। সম্পর্কে জটিলতা কাটবে। বাড়বে ইনকাম।

দ্বিদ্বাদশ যোগদ্বিদ্বাদশ যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2026,
  • अपडेटेड 6:01 PM IST
  • ৫ জুন ২০২৬, শুক্রবার রাত ১২টা ১১ মিনিটে মঙ্গল এবং শনি একে অপরের ৩০ ডিগ্রি কোণে অবস্থান করবে
  • এর ফলে তৈরি হবে দ্বিদ্বাদশ যোগ
  • এই যোগের জন্য ৪ রাশির জীবনে আসবে ভাল সময়

৫ জুন ২০২৬, শুক্রবার রাত ১২টা ১১ মিনিটে মঙ্গল এবং শনি একে অপরের ৩০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এর ফলে তৈরি হবে দ্বিদ্বাদশ যোগ। এটি অতি শুভ একটি যোগ। এই যোগের জন্য ৪ রাশির জীবনে আসবে ভাল সময়। সম্পর্কে জটিলতা কাটবে। বাড়বে ইনকাম।

তাই আর সময় নষ্ট নয়, বরং সেই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। আর এই তালিকায় আপনার রাশি থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মেষ রাশি
মেষ রাশির জন্যও এই সময়টা সেরা কাটবে। আপনারা জীবনসাথীর সঙ্গে সময় ভাল সময় কাটাবেন। টাকার অভাব মিটে যাবে। ব্যবসায় বিরাট উন্নতি হবে। নতুন প্রোজেক্ট পাবেন। শুধু তাই নয়, এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মন থাকবে শান্ত। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা দ্বিদ্বাদশ দৃষ্টি যোগে খুব ভাল ফল পাবেন। আপনাদের সাহায্য করবেন বন্ধুরা। ব্যবসায় লাভ মিলবে। চাকরিতে কোনও বিরাট সমস্যার হবে সমাধান। অনেক দিনের অসুখ এবার সেরে যাবে। টাকার অভাবও এই সময় শেষ হয়ে যাবে। প্রচুর অর্থ পাবেন। 

মকর রাশি
এই সময় মকর রাশির জাতক এবং জাতিকারা শুভ পরিণাম পাবেন। কোনও হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবেন। লাইফ পার্টনার সঙ্গে থাকবে। ঘরে খুশির আবহাওয়া বিরাজ করবে। কোথাও ঘুরতে যেতেও পারেন। বিদেশে যাওয়ার যোগও তৈরি হবে। শুধু তাই নয়, এই সময় বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। পাশাপাশি আত্মবিশ্বাস বাড়বে। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

কুম্ভ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য়ও এই যোগ সুখবর নিয়ে আসবে। আপনাদের সঙ্গে থাকবে ভাগ্য। প্রচুর টাকা পাবেন। ব্যবসা বড় হবে। বড় লগ্নি পেতে পারেন। 

পাশাপাশি পরিবারে ভাল সময় কাটাতে পারেন।  সব সমস্যার হয়ে যাবে সমাধান। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কেটে যাবে। সুতরাং চিন্তার কিছুই নেই।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement