
জ্যোতিষ মতে, কোনও রাশি নিজের চাল পরিবর্তন করলে সবার জীবনেই প্রভাব পড়ে। আর ৮ মে শুক্রবার বুধ এবং শনি গ্রহ ৩০ ডিগ্রির বিশেষ কোণে অবস্থান করবে। যার ফলে তৈরি হবে দ্বিদ্বাদশ যোগ। এই যোগ সকাল ৭টা বেজে ৪১ মিনিটে তৈরি হবে। এতে ৪ রাশির ভাগ্য ফিরবে।
জ্যোতিষ অনুসারে, বুধ বুদ্ধির কারক। অন্যদিকে শনি কর্ম এবং অনুশাসনের গ্রহ। আর এই দুই গ্রহ বিশেষ যুতি তৈরি করার কারণে ৪ রাশির বাম্পার লাভ হবে। চাকরিতে হবে প্রোমোশন। ব্যবসাতে লাভ হবে। তাই আর দেরি না করে এমনই ৪ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।
বৃষ রাশি
এই রাশির জন্য দ্বিদ্বাদশ যোগ দারুণ সময় নিয়ে আসবে। আয়ের নতুন স্রোত তৈরি হবে। পুরনো অনেক চেষ্টার জন্য এবার ফল পাবেন। চাকরিতে উন্নতি হবে। প্রোমোশনের বিরাট আশা রয়েছে। এছাড়া ব্যবসায় ভাল লাভ হবে। এই সময় বড় কোনও সিদ্ধান্ত নিলে ব্যবসায় উন্নতি হবে। বাড়বে আত্মবিশ্বাস। পাশাপাশি বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্যও সময়টা সেরা কাটবে। কেরিয়ারে বড় খবর মিলবে। প্রোমোশন হতে পারে। নতুন দায়িত্ব পেতে পারেন। কাজের জায়গায় পরিচিতি বাড়বে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। ব্যবসায় বড় খবর মিলতে পারে। দারুণ ফল পাবেন। এছাড়া পরিবারেও এই সময়টা ভাল কাটবে। সকলে মিলেমিশে থাকতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
কন্যা রাশি
দ্বিদ্বাদশ যোগের জন্য কন্যা রাশিরও গোল্ডেন টাইম। আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। টাকাপয়সার সমস্যা থেকে মিটে যাবে। নতুন পরিকল্পনা সফল হবে। চাকরিতে বিরাট লাভ মিলবে। ব্যবসায় মিটে যাবে সমস্যা। এছাড়া পরিবারের লোকজনও সুস্থ থাকবেন। মিটে যাবে সব পারিবারিক ভুল বোঝাবুঝি। তাই চিন্তার কোনও কারণ নেই।
মকর রাশি
এই রাশির জন্যও সেরা সময় আসতে চলেছে। আপনাদের টাকার অভাব মিটে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। কিন্তু খরচা বাড়ার একটা প্রবণতা তৈরি হতে পারে। যদিও চাকরিতে হবে বিরাট উন্নতি। ব্যবসায় লাভের মুখ দেখবেন। তাই টাকার চিন্তা ছাড়ুন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।