Advertisement

February Zodiac Luck: শুরু ফেব্রুয়ারি, গোটা মাস কোন ৫ রাশি গোল্ডেন টাইম কাটাবে?

ফেব্রুয়ারি মাসে একাধিক গ্রহ গোচরও হবে। যার ফলে ৫ রাশির ভাগ্য চমকাতে পারে বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। তাই দ্রুত সেই ৫ রাশি সম্পর্কে জেনে নিন। 

ফেব্রুয়ারি কেমন যাবে কোন রাশির?ফেব্রুয়ারি কেমন যাবে কোন রাশির?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2026,
  • अपडेटेड 9:29 AM IST
  • ফেব্রুয়ারি মাসে একাধিক গ্রহ গোচরও হবে
  • ৫ রাশির ভাগ্য চমকাতে পারে বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা
  • তাই দ্রুত সেই ৫ রাশি সম্পর্কে জেনে নিন

আজ ফেব্রুয়ারির প্রথম দিন। আর দিনটা শুরুই হচ্ছে মাঘী পূর্ণিমা দিয়ে। শুধু তাই নয়, ফেব্রুয়ারির ২ তারিখ খেকে শুরু হয়ে যাবে ফাল্গুন মাস। এরপর ১৩ ফেব্রুয়ারি ভগবান সূর্য মকর রাশি থেকে বেরিয়ে পৌঁছে যাবে কুম্ভ রাশিতে। সেই দিন আবার একাদশী ব্রতও রাখা হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি শনি প্রদোষ ব্রত এবং ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি পালিত হবে। ১৭ ফেব্রুয়ারি হবে সূর্যগ্রহণ। আবার ২৭ ফেব্রুয়ারি পালিত হবে একাদশী। 

আর এই গোটা মাসে একাধিক গ্রহ গোচরও হবে। যার ফলে ৫ রাশির ভাগ্য চমকাতে পারে বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। তাই দ্রুত সেই ৫ রাশি সম্পর্কে জেনে নিন। 

মেষ রাশি
ফেব্রুয়ারি মাসটা দারুণ যাবে মেষ রাশির। আপনার ধৈর্য বাড়বে। সঠিক পরিকল্পনা করে এগলে কাজ হবে দ্রুত গতিতে। আপনি এগিয়ে যাবেন জীবনে। ১৫ ফেব্রুয়ারির পর মানসিক চাপ কম যাবে। যদিও এই সময় খরচার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। পাশাপাশি স্বাস্থ্যের উপর নজর রাখা উচিত। 

বৃষ রাশি
এই সময়টা দারুণ কাটবে বৃষ রাশিরও। ফেব্রুয়ারি মাস থেকে কেরিয়ারে এগিয়ে যাবেন। ১৫ ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি অনুকূল হবে। প্রপার্টি বা গাড়ি কেনার যোগ তৈরি হবে। তবে খরচা করুন সাবধানে। বেশি খরচ করলেই বিপদ। এছাড়া নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। 

মিথুন রাশি
এই মাসটাভাল কাটবে মিথুন রাশিরও। আপনারা মার্কেটিং থেকে শুরু করে ম্যানেজমেন্ট এবং শিক্ষকতার কাজে এগিয়ে যাবেন। নতুন স্কিল শিখতেও পারবেন এই সময়। মাথা ঠান্ডা থাকবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

কর্কট রাশি
আপনি কি কর্কট রাশির জাতক? তাহলে ফেব্রুয়ারি মাসটা বেশ ভাল কাটার সম্ভাবনা রয়েছে। এই সময় অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। তবে খরচা নিয়ন্ত্রণ করুন। নিজের মানের বদলে ব্রেনের কথা শুনে সিদ্ধান্ত নিন। তাহলে সমস্যার আশঙ্কা থাকবে না। 

সিংহ রাশি
এই রাশিরও ভাল যাবে গোটা ফেব্রুয়ারি মাস। আপনারা জীবনে এগিয়ে যাবেন। প্রপার্টি কেনার যোগ রয়েছে। পাশাপাশি বড় বিনিয়োগও করতে পারেন। পড়ুয়ারা এই সময় ভাল ফল করতে পারেন। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 

 

Read more!
Advertisement
Advertisement